গণধর্ষণ ও জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
জয়পুর: স্বামীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্মান্তকরণে বাধ্য করার অভিযোগ জানালেন স্ত্রী। রাজস্থানের জয়পুরের বাসিন্দা ২৪ বচর বয়সী ওই মহিলা জানিয়েছেন, জোর করে তাঁকে ইসলাম ধর্ম গ্রহন করতে বাধ্য করা হয়েছে। বছর দুয়েক আগে ফেসবুকে আলাপ হওয়ার পরই বিয়ে করেছিলেন ওই মহিলা।
জয়পুরের মালভ্য নগর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। স্বামী ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। শনিবার অভিযোগকারিণী মহিলার মেডিক্যাল টেস্টের পর তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, ২০১৬-তে ইশান্ত এক যুবকের সঙ্গে তাঁর ফেসবুকে পরিচয় হয়। এরপর এগোয় সম্পর্ক। পরে তিনি জানতে পারেন যে, ওই যুবকের নাম আসলে ইশান্ত নয় ও ওই যুবক আদতে মুসলিম। ঞইলা সরে আসতে চাইলে ওই যুবক তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেয়।
চাপের মুখে বিয়ে করতে বাধ্য হন ওই মহিলা। ২০১৭-র ২৩ জানুয়ারি তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। এমনকী তাঁকে অন্য পুরুষের সঙ্গে শুতে বাধ্য করা হয় বলেও অভিযোগে জানিয়েছেন তিনি। বিয়ে থেকে সরে যেতে চাইলে, তাঁর মা ও ভাইকে খুনের হুমকিও দিত ওই যুবক। মহিলাকে আরও হুমকি দেওয়া হয় যে, তাঁর বোনকেও ইসলামে ধর্মান্তরিত করিয়ে তার স্বামীর ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে। বোনের ব্যাপারে হুমকি দেওয়ার পরই, পুলিশকে অভিযোগ জানাতে বাধ্য হন ওই মহিলা।
অগস্ট মাসে কোনোরকমে পালিয়ে যান ওই মহিলা। এরপর পুলিশে অভিযোগ জানান। প্রতারণা, গণধর্ষণ, অস্বাভাবিক যৌনতা সহ একাধিক ধারায় মামলা হয়েছে।
The post গণধর্ষণ ও জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2wVxtTs
via IFTTT
Comments
Post a Comment