কন্যাসন্তানের জন্ম দিয়েই শুভ সূচনা মোদীর আয়ুষ্মান ভারতের
চণ্ডীগড়: ১৫ অগস্টের মঞ্চ থেকে বিশেষ স্বাস্থ্যবীমা যোজনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার ঠিক দু’দিন পরেই সেই বীমাতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। সদ্যজাত করিশ্মাকে তাই বলা হচ্ছে ‘আয়ুষ্মান ভারত বেবি।’ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রথম ব্যবহার করেছেন করিশ্মার বাবা অমিত কুমার।
হরিয়ানার কারনালের হাসপাতালে জন্ম নিয়েছে তিন কেজির ওই শিশু। তার জন্মের জন্য খরচ হওয়া ৯০০০ টাকাই সরকারি যোজনা থেকে মিলেছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের সিইও ইন্দু ভূষণ বলেন, ”উদ্যোগের শুরুতেই এক কন্যাসন্তানের জন্ম। এর থেকে ভাল আর কী হতে পারে?”
হরিয়ানার ২৬টি হাসপাতাল এই যোজনার অধীনে রয়েছে। ১৫ অগস্ট থেকেই সেই যোজনা কার্যকর হয়। এদিনই কারনালের কল্পনা চাওলা হাসপাতালে ভর্তি হন অমিত বাবুর স্ত্রী মৌসমী। হাসপাতালের ব্যস্ত থাকার কারণে মোদীর ওই ঘোষণা শোনা হয়নি অমিত বাবুর। তাই তিনি ওই যোজনা সম্পর্কে বিশেষ অবগত ছিলেন না। করিশ্মার জন্মের সপ্তাহ খানেক পরই অমিত বাবুকে এই স্কিমের কার্ড দেওয়া হয়। ইতিমধ্যে করিশ্মাকে টীকা দেওয়াও শুরু হয়ে গিয়েছে, সেটাও একেবারে বিনামূল্যে।
প্রধানমন্ত্রী ঘোষণা করা এই স্কিমে প্রত্যেক বছর প্রতি পরিবার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমা পাবেন। ডেটাবেস অনুযায়ী দরিদ্র পরিবারগুলিকে এর আওতায় আনা হবে। মোট ১০ কোটি পরিবার এর আওতায় আসছে বলে জানা গিয়েছে। একাধিক রোগ কভার করবে এই স্কিম।
Socio-Economic Caste Census -এর ডেটাবেস অনুযায়ী, যারা দরিদ্র বা প্রান্তিক হিসেবে চিহ্নিত, তাদেরকেই এই সুবিধা দেওয়া হবে। এই ক্যাটাগরির জন্য বেশ কিছু মাপকাঠি রয়েছে। যেমন, যদি কোনও পরিবারের কাঁচা ছাদ বা কাঁচা দেওয়াল থাকে, মহিলাকেন্দ্রিক পরিবারে যদি ১৬ থেকে ৫৯ বছরের কোনও পুরুষ না থাকে, পরিবারে যদি কোনও প্রতিবন্ধী থাকে ও প্রাপ্তবয়স্ক কোনও সদস্য না থাকে, তফশিলী জাতি ও উপজাতির পরিবার ও জমি হারানো পরিবারকে এই সুবিধা দেওয়া হবে বলে আয়ুস্মান ভারত স্কিমের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
হরিয়ানায় মোট ১৫.৫০ লক্ষ পরিবার এই যোজনার আওতায় এসেছে। এর মধ্যে ৯,২৫.০১৪ গ্রামের বাসিন্দা আর ৬,২৬,৭৬১ শহরের বাসিন্দা
The post কন্যাসন্তানের জন্ম দিয়েই শুভ সূচনা মোদীর আয়ুষ্মান ভারতের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Ng4F1H
via IFTTT
Comments
Post a Comment