বাংলা সিরিয়ালের অভিনেত্রীর রহস্য মৃত্যু

শিলিগুড়ি:  অস্বাভাবিক মৃত্যু বাংলা সিরিয়াল জগতের এক অভিনেত্রীর। শিলিগুড়ির হোটেলে অভিনেত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম পায়েল চক্রবর্তী বলে জানা গিয়েছে। একাধিক ওয়েব সিরিজ এবং সিরিয়ালেও তাকে দেখা গিয়েছিল। সম্প্রতি একটি সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হঠাত কেন আত্মহত্যা তা জানতে শুরু হয়েছে তদন্ত। ঘটনায় সিনে-জগতে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির একটি হোটেলে ওঠেন পায়েল। হোটেল কর্মীদের তিনি বলেন, দার্জিলিং এবং গ্যাংটক ঘুরতে যাবেন। এরপরেই নির্দিষ্ট ঘরে চলে যান পায়েল। হোটেল কর্মীরা জানিয়েছেন, রাতের খাবার লাগবে না বলে জানিয়ে দেন পায়েল। এমনকি, তাকে যেন ডাকাডাকি না করা হয় বলেও তাদেরকে নির্দেশ দেওয়া হয় বলে দাবি কর্মীদের। এরপর থেকে ওই অভিনেত্রীর আর দেখা তারা পাননি বলেই জানিয়েছেন কর্মীরা। দীর্ঘসময় এভাবে চলার পর একটা সময় ঘরে গিয়ে ডাকেন কর্মীরা। কিন্তু সাড়া না মেলায় খবর দেন পুলিশে।

পুলিশ এসে ঘরের দরজা ভেঙে পায়েলের ঝুলন্ত দেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। মৃতদেহ উদ্ধারের পরেই পায়েলের তরফে হোটেলের রেজিস্টারে দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর পরিবারের সঙ্গেও পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, পায়েলের বাড়ি যাদবপুর এলাকা। তদন্তের সবার্থে সংশ্লিষ্ট থানার সঙ্গেও পুলিশ যোগাযোগ করতে পারে বলে জানা গিয়েছে।

The post বাংলা সিরিয়ালের অভিনেত্রীর রহস্য মৃত্যু appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NRuq5f
via IFTTT

Comments