‘সন্ত্রাসের বিরুদ্ধে জেহাদ নয়, এবার লক্ষ্য দেশের উন্নয়ন’
ইসলামাবাদ : সন্ত্রাসকে মদত দেওয়ার অভিযোগে একাধিকবার নিন্দিত হয়েছে তাঁর দেশ৷ একঘরে হতে হয়েছে বহুবার৷ বন্ধ হয়েছে আর্থিক সাহায্য, কিন্তু সন্ত্রাসবাদকে ইন্ধন যোগানোর কাজ ছাড়েনি পাকিস্তান বলে একাধিক বার অভিযোগ জানিয়েছে ভারত৷ এবার কিছুটা সেই সুরেই কথা বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷
ক্ষমতায় আসার পর থেকে বার বারই শান্তির বার্তা দিয়ে আসছেন পাক প্রধানমন্ত্রী৷ এবার সন্ত্রাসবাদ প্রসঙ্গে নিজের দেশের অবস্থান ব্যাখ্যা করলেন তিনি৷ শুক্রবার ইমরান খান বলেন তিনি চান বিশ্বের কোনও সন্ত্রাসবাদের যুদ্ধে জড়াবে না পাকিস্তান৷ কারণ দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে বেশি গুরুত্ব দিতে চান তিনি৷
তাঁর মতে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা অত্যন্ত বেশি৷ সেসব দিকে আগে নজর দেওয়া দরকার৷ রাওয়ালপিন্ডিতে পাক সেনাবাহিনীর এক অনুষ্ঠানে একথা বলেন পাক প্রধানমন্ত্রী৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের নামকরা বেশ কয়েকজন ব্যক্তিত্ব৷ সেখানেই ইমরান খান বলেন প্রথম থেকেই তিনি চেষ্টা করছেন দেশের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে৷ এরজন্য চেষ্টা করে চলেছে পাক সরকার৷
Never wanted Pakistan to fight anyone else’s war and I promise you that we will never fight anyone else’s war now.Our aim will be to stand by and work for our people: Pakistan PM Imran Khan at Defence Day ceremony in Islamabad yesterday pic.twitter.com/GmYBYICJ6R
— ANI (@ANI) September 7, 2018
পাকিস্তানের সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে দেশের সরকার৷ সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াও এই বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন বলে জানান ইমরান৷ পাকিস্তানের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য যেভাবে পাক সেনাবাহিনী কাজ করে চলেছে, তার প্রশংসা করেন পাক প্রধানমন্ত্রী৷ শক্তিশালী সেনাবাহিনী যে কোনও দেশের গর্ব বলেও উল্লেখ করেন তিনি৷
তবে ইমরান খানের এই বক্তব্য ঘিরে বিতর্ক উঠেছে ইতিমধ্যেই৷ যে দেশে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়ান ২৬/১১ মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদ, যে দেশের বিরুদ্ধে ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল, সেই দেশ অভ্যন্তরীণ নিরাপত্তা ও সুরক্ষার কথা বলছে দেখে কটাক্ষ করেছেন অনেকে৷
পাশাপাশি তিনি বলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের প্রতি রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান। এই ইস্যুতে কারো সাথে আপস করা হবে না। এমনকি কাশ্মীর ইস্যুতে যত হুমকি বা আন্তর্জাতিক চাপ-ই আসুক না কেন তাতে মাথা নোয়ানো হবে না বলেও নিজের অবস্থান জানিয়েছেন ইমরান খান৷
The post ‘সন্ত্রাসের বিরুদ্ধে জেহাদ নয়, এবার লক্ষ্য দেশের উন্নয়ন’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MY2jF6
via IFTTT
Comments
Post a Comment