ভয়াবহ পরিস্থিতি বিমানে, যাত্রীদের নাক দিয়ে পড়ল রক্ত
মুম্বই: বিমানের মধ্যে এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হল যাত্রীরা। বিমানকর্মীদের ভুলেই বিমানের ভিতর বায়ুর চাপ কমে যায়। তার জন্য যাত্রীরা রীতিমত অসুস্থ হয়ে পড়েন। অনেকের নাক-মুখ থেকে রক্তও বেরতে শুরু করে।
বৃহস্পতিবার সকালে ঘটে সেই ঘটনা। জেট এয়ারওয়েজের বিমানে কেবিনের বেশির ভাগ যাত্রীর নাক ও কান দিয়ে হঠাৎ করে রক্ত পড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নেমে আসে অক্সিজেন মাস্ক। সাময়িকভাবে বিপদ সামাল দেওয়া হয়। পাইলটও বিমানটি দ্রুত ফিরিয়ে আনেন মুম্বই বিমানবন্দরে। অসুস্থ যাত্রীদের হাসপাতালে পাঠিয়ে হাঁফ ছাড়েন বিমান সংস্থার আধিকারিকরা।
এদিন, বোয়িং ৭৩৭ বিমানটি মুম্বই থেকে ১৬৬ জন যাত্রীকে নিয়ে জয়পুরের দিকে উড়েছিল। কেবিনের কর্মীরা কেবিনে অক্সিজেনের মাত্রা ঠিক রাখার যে ‘ব্লিড সুইচ’, তা টিপতে ভুলে গিয়েছিলেন। তাতেই অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। অক্সিজেন মাস্ক নেমে আসে প্রতিটি যাত্রীর মুখের সামনে।
জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষের দাবি, ৩০ জন যাত্রীর নাক বা কান দিয়ে রক্ত বেরতে দেখা যায়। কারও মাথা ব্যথা শুরু হয়েছিল। বিমান সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই ঘটনার জন্য। বিমানের কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। দ্রুত যাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
The post ভয়াবহ পরিস্থিতি বিমানে, যাত্রীদের নাক দিয়ে পড়ল রক্ত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2DgleXk
via IFTTT
Comments
Post a Comment