তিনদিন ধরে জ্বলতে থাকা বাগরিতে বাড়ছে ধসের আতঙ্ক
স্টাফ রিপোর্টার, কলকাতা: ৫৬ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি বাগরির আগুন। বাড়ছে আতঙ্ক। মঙ্গলবার সকাল থেকে বাগরি মার্কেটের দেওয়ালের বিভিন্ন জায়গায় বড়সড় ফাটল দেখা দিচ্ছে। থেকেই থেকেই দেখা যাচ্ছে আগুনের ফুলকিও।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স যৌথভাবে অভিযানে নেমেছে। যে কোনও সময় যে কোনও অংশ ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছেল হিমসিম খাচ্ছে দমকল। দেওয়ালে জল ঢেলে ঠাণ্ডা করার কাজ চলছে।
কমব্যাট ফোর্স থার্মো ক্যামেরা নিয়ে এসে অপারেশন চালাচ্ছে।
বাগরি মার্কেটের সামনের দিকে রয়েছে গেট ডি৷ গ্রাউন্ড ফ্লোরে এখানকারই একটি দোকানে বোঝাই করা ছিল চামড়ার নানা সামগ্রী৷ দোকান পুড়ে ছাই হয়েছে আগেই৷ সেখানে থেকেই পোড়া জিনিসপত্র সরাচ্ছিলেন উদ্ধারকারীরা৷ সোমবার আচমকাই পিছনের দিকে দেওয়ালটি পুরো ধসে পড়ে৷
The post তিনদিন ধরে জ্বলতে থাকা বাগরিতে বাড়ছে ধসের আতঙ্ক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MK3cMs
via IFTTT
Comments
Post a Comment