Breaking News: ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত ছয়

কোচবিহার: ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল ছ’জনের৷ কোচবিহারের মাথাভাঙা বেলাকোবা এলাকায় পথদুর্ঘটনাটি ঘটে৷ আহত আরও চার। সোমবার রাত আড়াইটে নাগাদ শিলিগুড়ি রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে৷

জানা গিয়েছে, কোচবিহারের তুফানগঞ্জ ও আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি এলাকা থেকে বেশ কিছু শ্রমিক ইটভাটার কাজ করতে শিলিগুড়ি দিকে যাচ্ছিলেন৷

সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তাঁদের বোলেরো গাড়িটি ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের৷ পরে হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে।

The post Breaking News: ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত ছয় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CdjehU
via IFTTT

Comments