BREAKING NEWS: আধার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: আধার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা জরুরি নয়। এমনটাই জানিয়ে দিল শীর্ষ আদালত।
ভোটের আগে সুপ্রিম কোর্টে কার্যত বড়সড় ধাক্কা খেল মোদী সরকার। মোবাইলের সঙ্গে আধার লিংক করাও জরুরি নয় বলে জানিয়ে দিলেন বিচারপতি। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই এই রায় দেওয়া হয়েছে। শুধুমাত্র প্যানের সঙ্গে আধার সংযুক্তিকরণের ক্ষেত্রেই সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আর আয়কর রিটার্নের ক্ষেত্রে জরুরি হবে আধার কার্ড।
এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সিক্রি জানিয়েছেন, সিবিএসি, নিট কিংবা ইউজিসি-র ক্ষেত্রেও আধার জরুরি নয়। এমনকী কোনও ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে বা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমেই আধার যুক্ত করতে না চাইলে থাকবে ‘এক্সিট’ অপশন।
শীর্ষ আদালত আরও বলেছে, অবৈধ অনুপ্রবেশকারীরা আধার কার্ড পাবে না। স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রেও আধার লাগবে না। তবে কেন্দ্রীয় সরকার যাতে আধারের ডেটা নিরাপদ করার জন্য জরুরি আইন নিয়ে আসে, সে ব্যাপারে নির্দেশ দিয়েছে কোর্ট। অন্যদিকে বিচারপতি আরও বলেন, আধার কার্ড দেশের প্রান্তিক মানুষের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিস্তারিত আসছে…
The post BREAKING NEWS: আধার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NHednm
via IFTTT
Comments
Post a Comment