Breaking- ফের ভূমিকম্প, ৫.২ তীব্রতায় কেঁপে উঠল দেশ

লিসবন: ফের কেঁপে উঠল দেশ৷ এবার ৫.২ তীব্রতায় কেঁপে উঠল পর্তুগাল৷ লিরিয়া থেকে ১৫৭ কিলোমিটার উত্তর পশ্চিমে পর্তুগালের উপকূলে এই কম্পনের উৎসস্থল বলে মনে করা হচ্ছে৷

পড়ুন: ব্রাজিলের জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অমূল্য নিদর্শন

কম্পনে জনসাধারণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং সোশ্যাল মিডিয়ায় স্টেটাস থেকে তা সহজেই টের পাওয়া যায়৷ তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷

পড়ুন: জোড়া বিস্ফোরণে কাঁপল কাবুলিওয়ালার দেশ

এর আগে গত ১৯ অগস্ট, সাত সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিজি৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.২৷ মার্কিন ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ভূমিকম্পের উৎসস্থল এনডই দ্বীপপুঞ্জ৷ ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫৫৯.৬ কিমি নিচে৷

রবিবারের কম্পনের গভীরতা এতটাই ছিল যে মার্কিন ভূতত্ত্ব সংস্থার তরফে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশে সুনামি সতর্কতা জারি করেছে৷ এমনকী ভূতত্ত্ববিদরা জানান, কম্পনের জেরে ছোট সুনামি হয়েছে৷ তবে তার মাত্রা ছিল নগণ্য৷ কোনও ক্ষয়ক্ষতি কথা জানা যায়নি৷

পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, আহত ১৮

ফিজি প্রশান্ত মহাসাগরের ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই বিভিন্ন মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ তবে রবিবারের কম্পনটি যথেষ্ট শক্তিশালী ছিল বলে জানিয়েছেন ভূতত্ত্ববিদরা৷

The post Breaking- ফের ভূমিকম্প, ৫.২ তীব্রতায় কেঁপে উঠল দেশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Q3S5AR
via IFTTT

Comments