BREAKING- ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা
কলকাতা: উত্তরবঙ্গে ভূমিকম্প৷ এই কম্পনে কেঁপে উঠল কলকাতাও৷ এছাড়া মালদা, মুর্শিদাবাদেও কম্পন টের পাওয়া যায়৷ কেঁপে ওঠে কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কার্শিয়াং৷
শুধু এই রাজ্য নয়, অসম এবং বিহারেও কিছুক্ষণের জন্য স্থায়ী হয় এই কম্পন৷ বুধবার সকাল ১০.২০ নাগাদ এই ভূমিকম্প স্থায়ী হয় কিছুক্ষণের জন্য৷
বেশিক্ষণ স্থায়ী না হলেও এই কম্পনের আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন৷ তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷
পড়ুন: BREAKING- ৪.৬ তীব্রতায় কেঁপে উঠল ভূ-স্বর্গ
বুধবার সকাল ১০.২০ মিনিট নাগাদ এই কম্পন ২৫-৩০ সেকেন্ডের জন্য কোথাও কোথাও স্থায়ী হয়৷ কোথাও কোথাও খুবই মৃদু কম্পন হওয়ায় অনেকে তা ভূমিকম্প বলে বুঝতে পারেনি৷ কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷ তবে অনেকেই ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বের হন৷
অসমে এই কম্পনের তীব্রতা ৫.৫ রিখটার স্কেল বলে জানা যায়৷
The post BREAKING- ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CVAwki
via IFTTT
Comments
Post a Comment