ভারতীয় সীমার ৪কিমির মধ্যে চিনা সেনা, রুখে দাঁড়ায় ITBP
নয়াদিল্লি: বহুদিন ধরেই ভারত-চিনের মধ্যে সীমান্ত নিয়ে বিবাদ জারি৷ চিনের দিক থেকে বন্ধুত্বের দাবি করা হলেও সাম্প্রতিক ঘটনাবলী যে ঠিক তার উল্টো এমনটাই মনে করছে অনেকে৷ আজ তক-এ প্রকাশিত খবরে জানা যায়, তাদের হাতে আসা আইটিবিপি-র একটি রিপোর্ট অনুযায়ী, গত অগস্টেই চিনা সেনা ভারতে তিন বার অনুপ্রবেশ করেছে৷
গত ৬ অগস্ট, ১৪ অগস্ট, ১৫ অগস্ট উত্তরাখণ্ডের বারাহোতিতে এই অনুপ্রবেশ হয়৷ পিপলস্ লিবারেশন আর্মি এবং কয়েকজন চিনা নাগরিককে বারাহোতির রিমখিম পোস্টের কাছে দেখা যায়৷
পড়ুন: জঙ্গি ঘাঁটি টার্গেট করে ছুটে গেল একের পর এক মিসাইল
রিপোর্ট অনুযায়ী, চিনা সেনা ভারতীয় সীমার চার কিমির মধ্যে ঢুকে পড়ে৷ ১৫ অগস্ট ভারতে স্বাধীনতা দিবস উদযাপনের মাঝেই অনুপ্রবেশের চেষ্টা করে চিনা সেনা৷ আইটিবিপির কড়া পদক্ষেপে যা শেষ পর্যন্ত সফল হয়নি৷ চিন এবং ভারতের মধ্যে এর আগে ডোকালাম নিয়ে বিবাদ জারি ছিল দীর্ঘদিন৷ পরে আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটে দুই দেশ৷ কিন্তু সেই সমস্যার পুরোপুরি সমাধান হয়নি বলেই মনে করা হচ্ছে চিনের গতিবিধি দেখে৷
ভারতকে রীতিমত ধাক্কা দিয়ে চিনের সঙ্গে মহড়ার সিদ্ধান্ত নিল চিন। আগামী ১৭ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চিনের চেংদুতে চিনা বাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে নেপালের সেনাবাহিনী। এদিকে, সেপ্টেম্বরেই পুণেতে ভারত-সহ ‘বিমস্টেক’ জোটের দেশগুলির যে সেনা মহড়া হচ্ছে, সেখানে যোগ দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল নেপাল।
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গোকুল ভান্ডারী সোমবার এমনটাই জানিয়েছেন।
The post ভারতীয় সীমার ৪কিমির মধ্যে চিনা সেনা, রুখে দাঁড়ায় ITBP appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CTJWwi
via IFTTT
Comments
Post a Comment