আপনি ঋণ পাবেন কিনা, বলে দেবে PayTM

নয়াদিল্লি: একদিকে ঋণ পেতে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। আবার অনেক সময় ঋণ দিয়ে সমস্যায় পড়তে হয় ব্যাংকগুলিকেও। এবার সেই সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে পেটিএম।

এবার থেকে পেটিএম আপনার ঋণের জন্য গ্যারান্টি দেবে। অর্থাৎ আপনি সৎ কিনা, ব্যাংকের ঋণ আদৌ মেটাবেন কিনা, তার গ্যারান্টি দেবে পেটিএম। সম্প্রতি পেটিএমের সিইও হরিন্দর তাখর এই ঘোষণা করেছেন।

জানা গিয়েছে, পেটিএম এর জন্য একটি বিশেষ অ্যালগরিদমের সাহায্য নেবে। সেই অ্যালগরিদম হিসাব রাখবে যে কে ক্রেডিট কার্ডের বিল সময়মত মেটাচ্ছেন, কে ডেট পেরিয়ে বিল দিচ্ছেন বা এককালীন কত টাকা মেটাচ্ছেন। এ সব হিসেব কষে আপনার একটি ‘ক্রেডিবিলিটি স্কোর’ তৈরি করবে পেটিএম। সেই স্কোর অনুযায়ী আপনার একটি সততার মাপকাঠিও তৈরি হবে।

ঋণের জন্য ব্যাংকে আবেদন করলে, ব্যাংক আপনাকে ভরসা করে ঋণ দেবে কি না, তা ইচ্ছা করলে পেটিএমের থেকেই জানতে পেরে যাবে। এতে সুবিধা হল, ব্যাংক যদি কোনও গ্রাহককে ঋণ দেওয়া নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে, পেটিএমের মাধ্যমে এই দ্বিধা কেটে যাবে। এর ফলে, বড়সড় ঋণ খেলাপ থেকেও মুক্তি মিলতে পারে ব্যাংকের।

তবে ঋণের আবেদন করা যে সমস্ত গ্রাহক পেটিএম ব্যবহার করেন, একমাত্র তাঁদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।

The post আপনি ঋণ পাবেন কিনা, বলে দেবে PayTM appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2p1cPgF
via IFTTT

Comments