RK NEWS
মুম্বই: বুকে সংক্রমণের সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন দিলীপ কুমার। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতাল সূত্রে বলা হয়েছে, প্রবাদপ্রতিম অভিনেতাকে কতদিন ভর্তি থাকতে হবে, বলা যাচ্ছে না, যদিও উদ্বেগের কিছু নেই। ৯৫ বছর বয়সি অভিনেতার স্ত্রী শায়রা বানু বলেছেন, রুটিন চেক আপের জন্য প্রায়ই এখানে আসতে হয়। উনি কয়েকটা দিন এখানে থাকবেন, যতদিন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার জন্য থাকতে বলেন, ততদিন। সব ধরনের পরীক্ষা হবে। ডাঃ নীতিন গোখলের তত্ত্বাবধানে পরীক্ষানিরীক্ষা হচ্ছে। উনি যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরেন, সেই প্রার্থনা করুন সকলে। <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Saab has been admitted to Mumbai’s Lilavati Hospital as he was bit uneasy due to a chest infection. He’s recuperating. Requesting your duas and prayers. -FF</p>— Dilip Kumar (@TheDilipKumar) <a href="https://twitter.com/TheDilipKumar/status/1037289605215739904?ref_src=twsrc%5Etfw">September 5, 2018</a></blockquote> </code> অভিনেতার ভাগ্নে ফয়সল ফারুকি সোস্যাল মিডিয়ায় তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর দেন। দিলীপ কুমারের ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, উনি বুকে সংক্রমণ হওয়ায় একটু অসুস্থ বোধ করায় মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনাদের প্রার্থনা, মঙ্গল কামনা চাই।
from https://ift.tt/2wKfVsL
via IFTTT
from https://ift.tt/2wKfVsL
via IFTTT
Comments
Post a Comment