RK NEWS
মাঝেরহাট উড়ালপুল বিপর্যয়ের জের। একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকায়, দ্বিতীয় হুগলি সেতুতে কলকাতামুখী লেনে যানজট। ভোর ৪টে থেকে সেতুর উপর আটকে রয়েছে পণ্যবাহী লরি-ট্রাক। সকালে আটকে পড়ে স্কুলবাসও। যানজট এড়াতে হাওড়া ব্রিজ ধরার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। কোনা এক্সপ্রেসওয়ে থেকে কলকাতায় পণ্যবাহী যান চলাচল বন্ধ। মাঝেরহাট উড়ালপুল বিপর্যয়ের জেরে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াতেই বিপত্তি।
from https://ift.tt/2CpZt70
via IFTTT
from https://ift.tt/2CpZt70
via IFTTT
Comments
Post a Comment