RK NEWS

দুবাই: ভারত ইংল্যান্ডে ভাল খেলেনি ঠিকই। কিন্তু তাতে কিছু বিচার হয় না। তারা অসাধারণ একদিনের দল, বিশেষত এই পরিস্থিতিতে। এবিপি আনন্দকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বললেন ওয়াকার ইউনিস। তাঁর মতে, বিরাট কোহলির অনুপস্থিতি এশিয়া কাপের মত আঙিনায় বড় ব্যাপার ঠিকই কিন্তু তারপরেও ভারত ভাল খেলতে পারে। ১৯ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে এক সময়ের দুনিয়া কাঁপানো এই ফাস্ট বোলার বলেছেন, ম্যাচ হবে হাড্ডাহাড্ডি। বিরাট ছাড়াও ভারত যথেষ্ট ব্যালান্সড দল। নিজেকে কে এল রাহুলের বড় ফ্যান বলেও উল্লেখ করেছেন তিনি। তা ছাড়া ভারতীয় বোলাররা বিশেষত জশপ্রীত বুমরাহর বোলিং ইউনিসের অত্যন্ত পছন্দ। কোন দল এগিয়ে আছে বা কারা পিছিয়ে তা নিয়ে কোনও মন্তব্যে নারাজ ইউনিসের বিশ্বাস, যারাই জিতুক, ম্যাচে উপভোগ্য লড়াই হবে।  

from https://ift.tt/2Nggsxv
via IFTTT

Comments