RK NEWS

শিক্ষক দিবসে স্কুলের দেওয়া খাবার খেয়ে অসুস্থ ৩৫ জন স্কুলপড়ুয়া। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার কেশেপাঁদরা প্রাথমিক বিদ্যালয়ে। গতকাল শিক্ষক দিবসে মিড মিলের পাশাপাশি, পড়ুয়াদের বাইরে থেকে কিনে আনা দই-মিষ্টি খাওয়ানো হয়। অভিযোগ, এরপরই অসুস্থ হয়ে পড়ে ৩৫ জন ছাত্রছাত্রী। এদের মধ্যে ১৪ জনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই হাসপাতালে যান কাটোয়ার মহকুমা শাসক ও বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ঘটনায় তদন্তের নির্দেশ মহকুমা শাসকের

from https://ift.tt/2M1pHwj
via IFTTT

Comments