RK NEWS
<p>জমির ওপর দিয়ে ট্র্যাক্টর চালানো নিয়ে বচসার জের। কৃষকের কব্জিতে কোপ মারার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মালদার রতুয়া থানার সরকারটোলা গ্রামের ঘটনা।স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় জমিতে কাজ সেরে বউদি ও ভাইপোকে নিয়ে ট্র্যাক্টরে চড়ে প্রতিবেশী লক্ষ্মীন্দর মণ্ডলের পতিত জমির ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন বছর পঁয়ত্রিশের অর্জুন মণ্ডল। অভিযোগ, তার জমির ওপর দিয়ে ট্র্যাক্টর নিয়ে যাওয়ায়, লক্ষ্মীন্দর ধারাল অস্ত্র নিয়ে ওই কৃষক ও তাঁর দুই আত্মীয়কে আক্রমণ করে। বউদিকে বাঁচাতে গিয়ে ধারাল অস্ত্রের কোপ লাগে অর্জুনের বাঁ হাতের কব্জিতে। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই কৃষক। রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক</p>
from https://ift.tt/2MJjjik
via IFTTT
from https://ift.tt/2MJjjik
via IFTTT
Comments
Post a Comment