RK NEWS
নয়াদিল্লি: বিয়ের বয়স হয়ে গিয়েছে নাতির।তাই নাতি অর্জুন কপূরের বিয়ের কথাই ঘুরপাক খাচ্ছে ঠাকুমার মাথায়। অর্জুন সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবারই জানিয়েছেন, ঠাকুমা চান যে, তাড়াতাড়ি তাঁর বিয়েটা হয়ে যাক। শুধু তাই নয়, অর্জুনের জন্য কনেও পছন্দ করে ফেলেছেন তাঁর ঠাকুমা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অর্জুনের ঠাকুমার পাত্রী হিসেবে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে পছন্দ করেন। এ ব্যাপারে স্বয়ং অর্জুন বলেছেন, নমস্তে ইংল্যান্ড-এর ট্রেলার দেখে ঠাকুমা বলেছে যে, আমার সহ তারকাদের মধ্যে আমার সঙ্গে পরিণীতির জুটি সবচেয়ে ভালো লাগে। ঠাকুমার মনে হয় যে, শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও পরিণীতির সঙ্গে আমার জুটি খুব ভালো লাগে। উল্লেখ্য, অর্জুন ও পরিণীতি ইশকজাদে সিনেমার মাধ্যমে একইসঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন। নমস্তে ইংল্যান্ড-এ সেই জুটিকে ফের দেখা যাবে। তবে নিজের বিয়ের ব্যাপারে অর্জুন বলেছেন, আগে তিনি তাঁর বোন অংশুলা ও রিয়ার বিয়ে দিতে চান।এরপর তিনি বিয়ে করবেন। নমস্তে ইংল্যান্ড ১৯ অক্টোবর মুক্তি পাবে।
from https://ift.tt/2POE9Ke
via IFTTT
from https://ift.tt/2POE9Ke
via IFTTT
Comments
Post a Comment