RK NEWS

<strong>ঢাকা</strong>: পাকিস্তানকে ৩-১ গোলে বিধ্বস্ত করে ১২-তম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল সাতবারের বিজয়ী ভারতীয় দল। আজ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জোড়া গোল করে নায়ক মনবীর সিংহ। একটি গোল করেন সুমিত পাসি। খেলার শেষদিকে পাকিস্তানের হয়ে একটি গোল করে ব্যবধান কমান মহম্মদ আলি। ভারতের লালিয়ানজুয়ালা চ্যাংতে ও পাকিস্তানের মহসিন আলি লালকার্ড দেখেন। অন্য সেমিফাইনালে নেপালকে ৩-০ হারিয়ে দিয়েছে মলদ্বীপ। শনিবার ফাইনালে অষ্টমবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে ভারতীয় দল। আজ ভারত-পাক লড়াইয়ে প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৪৮ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন মনবীর। তিনিই ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান। ৮৪ মিনিটে গোল করে ভারতের জয় নিশ্চিত করেন সুমিত। ৮৬ মিনিটে দু’দলই ১০ জনে হয়ে যায়। এরপর ৮৮ মিনিটে ব্যবধান কমান আলি। তবে তাতে ভারতের জয় আটকায়নি।

from https://ift.tt/2x8mSnw
via IFTTT

Comments