RK NEWS

নাবালিকাকে ধর্ষণে বাধা, শ্যালকের বিরুদ্ধে ভগ্নীপতি ও তাঁর শিশুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার গর্দানকাটা গ্রামে। পরিবার সূত্রে খবর, ৭০ বছরের বৃদ্ধের প্রথম পক্ষের শ্যালক আলি শাহ। অভিযোগ, মঙ্গলবার রাতে বৃদ্ধের ১২ বছরের নাতনিকে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। নাতনির চিত্কারে ছুটে এসে শ্যালককে বাধা দিতে যান বৃদ্ধ। সেসময় আলি শাহ বৃদ্ধকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। বাধা দিতে গেলে বৃদ্ধের দ্বিতীয় পক্ষের স্ত্রী ও কিশোরী নাতনিকেও কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত হয় বৃদ্ধের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ৭ মাসের শিশুটিও। চারজনকেই গুরুতর আহত অবস্থায় করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, বৃদ্ধ ও শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বৃদ্ধের স্ত্রী ও নাতনি। করণদিঘি থানায় আলি শাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক।        

from https://ift.tt/2OgkBhm
via IFTTT

Comments