RK NEWS
সাইকেলে করে বাজার যাচ্ছিলেন, রাস্তায় ফেলে অবসরপ্রাপ্ত পুলিশকর্মীকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। যোগীরাজ্য ইলাহাবাদে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। মৃতের নাম আবদুল সামাদ। ৬৫ বছরের ওই অবসরপ্রাপ্ত দারোগাকে গলির মধ্যে ভিড়ের সামনে লাঠিপেটা করে ৩ যুবক। অভিযুক্তরা সামাদের প্রতিবেশী বলে অভিযোগ। এর আগে বেশ কয়েকবার আবদুল সামাদকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি মৃতের পরিবারের। জমি ঘিরে বিবাদে গোটা ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসায় হইচই শুরু হয়েছে।
from https://ift.tt/2LVC1hf
via IFTTT
from https://ift.tt/2LVC1hf
via IFTTT
Comments
Post a Comment