“আমি নিজেকে SAFE মার্ক করতে পারব না”

কলকাতা : ২০১৬’র ৩১ মার্চ৷ কেটে গিয়েছে দু-বছর৷ পোস্তা ব্রিজের সেই দুর্ঘটনা আজও দুঃস্বপ্নের মতো ভেসে আসে চোখের সামনে৷ ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল৷ এবার একই রকম দুর্ঘটনার স্বীকার মাঝেরহাট ব্রিজের একাংশ৷ রক্তের দাগ। স্বজনের খোঁজ। প্রাণের বলি। এমনই ভয়াবহ রূপ নিয়েছে মাঝেরহাট। যা দেখে শিউরে উঠছে টলিপাড়া। এমন পরিস্থিতিতে শহরের যে কী ভয়ানক অবস্থা, সেই বিষয়েই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী সায়নী ঘোষ৷

সোশ্যাল মিডিয়ায় যেখানে অসংখ্য নেটিজেনরা নিজেদের আনসেফ বলে মার্ক করে চলেছে সেখানে সায়নী বড় বড় হরফে ট্যুইট করলেন, “WE ARE UNSAFE”, কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়৷ তিলোত্তমা যখন সেফ নয় তখন তিলোত্তমার মানুষরা কীকরে সেফ মার্ক করে নিজেকে?

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও এই ঘটনায় রীতিমত হতবাক৷ কেবল মাঝেরহাট দিয়ে পরিচালক যাতায়াত করেন না ঠিকই তবে আরেকটি ব্রিজ রয়েছে যার ওপর দিয়ে সৃজিত নিয়মিত যাতায়াত করেন এবং সেই আশঙ্কাই প্রকাশ করেছেন ট্যুইটারে৷

ঢাকুরিয়া ব্রিজ৷ বড়ো লরি গেলে একটা তীব্র কম্পন হয় সেই ব্রিজে৷ আর পাঁচজনের মতো সৃজিতও একই কম্পন অনুভূতি করেছেন বারংবার৷ এছাড়াও তিনি লিখেছেন, “ব্রিজের যে অবস্থা বেশ খারাপ তার কয়েকটা ছবিও আমি দেখেছি৷ এই মুহূর্তেই মেরামতি দরকার৷ আমি নিজেকে সেফ মার্ক করতে পারছি না৷ কারণ আমি নিরাপদ নই৷”

ঢাকুরিয়া ব্রিজটি সবেমাত্র মেরামত করা হয়েছে, সে বিষয়ও সৃজিতের ট্যুইটের রিপ্লাই দিয়ে আশ্বাস দিয়েছেন পরিচালক সত্রাজিৎ সেন৷ কিন্তু চিংড়িঘাটার ব্রিজের অবস্থার কথা ট্যুইট করে তিনি জানিয়েছেন এই ব্রিজেরও মেরামতি দরকার৷

এছাড়াও অভিনেত্রী তনুশ্রী এবং শ্রীনন্দা শঙ্কর ট্যুইট করে মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনাগ্রস্থ মানুষদের জন্য সমবেদনা জানিয়ে ট্যুইট করেছেন৷

The post “আমি নিজেকে SAFE মার্ক করতে পারব না” appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ClFaHU
via IFTTT

Comments