আধার সফটওয়্যার হ্যাকড হয়নি: UIDAI
নয়াদিল্লি: আধার সফটওয়্যার হ্যাক হয়ে যাওয়ার খবরকে অস্বীকার করল ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ৷ মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত একটি খবর ছড়িয়ে পড়তে থাকে৷ কিন্তু খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায় UIDAI. বলা হয়, ব্যক্তি নিজের তথ্য যতক্ষণ না নিজের বায়োমেট্রিক ডিটেলস্ দিচ্ছেন ততক্ষণ অন্য কোনও অপারেটর আধারে কোনও পরিবর্তন আনতে পারবে না৷
প্রসঙ্গত, আধারকার্ডের নিরাপত্তা নিয়ে বহুদিন ধরেই তর্ক-বিতর্ক চলছে দেশে৷ সম্প্রতি UIDAI-এর পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, আধারের জন্য তারা ফেস রিকগনিশন প্রযুক্তির ওপর কাজ করছে৷ আর তারইমাঝে মঙ্গলবার একটি রিপোর্টে দাবি করে আধারের সফটওয়্যার হ্যাক করে নেওয়া হয়েছে৷ হাফিংটন পোস্ট ডট ইন-এর একটি রিপোর্টে এই তথ্য জানিয়ে বলা হয়, আধারের সফটওয়্যার হ্যাক হয়ে গিয়েছে এবং দেশের প্রায় ১ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য নিরাপত্তাহীনতায় ভুগছে৷
পড়ুন: আধার সফটওয়্যার হ্যাকড, ফাঁস হতে পারে আপনার ব্যক্তিগত তথ্য: রিপোর্ট
এই রিপোর্টে আরও বলা হয়েছে, আধার কার্ডের সফটওয়্যারে একটি ত্রুটি রয়েছে, যার জেরেই বিশ্বের যে কোনও স্থানে বসে যে কোনও ব্যক্তির নম্বর থেকে আধার কার্ড তৈরি হয়ে যেতে পারে৷ এই সফটওয়্যারের মূল্য মাত্র ২,৫০০টাকা৷ এই সফটওয়্যারের যথেচ্ছ ব্যবহার হচ্ছে বলে রিপোর্টের দাবি৷
মনে করা হয়, হোয়াটস্অ্যাপের মাধ্যমে আধারকার্ড হ্যাক করে নেওয়া হচ্ছে, সেই সঙ্গে এও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও রয়েছে যেখানে নাকি জানানো হয়েছে, একটি কোডের মাধ্যমে যে কোনও ব্যক্তির আধার কার্ডের ব্যক্তিগত তথ্য জেনে নিয়ে নয়া আধারকার্ড তৈরি করে নেওয়া সম্ভব৷ টেলিকম কোম্পানি এবং প্রাইভেট কোম্পানিকে আধার কার্ডের অ্যাক্সেস দেওয়ার সময় এই ত্রুটি ধরা পড়ে বলে জানা গিয়েছে৷ তবে আধার সফটওয়্যার হ্যাক হওয়ার বিষয়টি আদৌ সত্য নয় বলে দাবি UIDAI-এর৷
The post আধার সফটওয়্যার হ্যাকড হয়নি: UIDAI appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NxnayH
via IFTTT
Comments
Post a Comment