UPSC ওয়েবসাইট দখলে নিল ডোরেমন
নয়াদিল্লি: হ্যাকার হানা এবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে৷ সোমবার গভীর রাতে ইউপিএসসির ওয়েবসাইটে হানা দেয় হ্যাকাররা৷ যার জেরে ওয়েবসাইটের হোমপেজ খুললেই ডোরেমন কার্টুনের ছবি ভেসে উঠছে৷ অনেকে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে মজাদার কমেন্টও করেছেন৷ কেউ কেউ লিখেছেন হ্যাকাররা খুব রসিক৷ আবার কেউ লিখেছেন হ্যাকারের বোধহয় প্রিয় কার্টুন চরিত্র ডোরেমন৷
ইউপিএসসির ওয়েবসাইট http://www.upsc.gov.in এ গিয়ে মাউসে ক্লিক করলেই হোমপেজে ডোরেমন কার্টুনের ছবি দেখা যাচ্ছে৷ ছবির নিচে লেখা ‘ফোন ধর’৷ ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে ডোরেমনের টাইটল ট্র্যাক৷ পরে বিষয়টি কমিশনের নজরে এলে ওয়েবসাইট মেরামতের কাজ শুরু হয়৷
UPSC website hacked or what ??
Anyways the song was so catchy ???????????????? pic.twitter.com/6KrbP5vL9X
— Anurag (@ANURAG12124) September 11, 2018
Doraemon jingle in hindi that means UPSC website hacker is Indian ???? https://t.co/LCprL4pPW7
— Ankur (@ankurjainiam) September 11, 2018
এখনও অবধি কমিশনের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি৷ সকালের মধ্যে ওয়েবসাইটি ফের চালু করা গেলেও পরে ফের গোলযোগ দেখা দেয়৷ আবারও সেই ডোরেমনের ছবি ভেসে আসে৷ হ্যাকিংয়ের নেপথ্যে কারা তা জানা না গেলেও সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি হ্যাকার বোধহয় ভারতীয়৷ কারণ ব্যাকগ্রাউন্ডে ডোরেমনের হিন্দি ট্র্যাক বেজে উঠছে৷
এই প্রথম কোনও সরকারি ওয়েবসাইটে হ্যাকাররা হানা দিল তা নয়৷ এর আগে প্রতিরক্ষামন্ত্রকের ওয়েবসাইট হ্যাক করা হয়৷ তার কয়েকদিন পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করা হয়৷ গত বছর পাকিস্তানপন্থীরা আইআইটি দিল্লি, বারাণসী, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে ভারতবিরোধী মন্তব্য করে৷
The post UPSC ওয়েবসাইট দখলে নিল ডোরেমন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2O3RcXz
via IFTTT
Comments
Post a Comment