হাসপাতালে ইঁদুরের কামড়ে প্রাণ গেল সদ্যজাতর
পাটনা: সরকারি হাসপাতালের ভিতরে বহাল তবিয়তে ঘুরে বেড়ায় ইঁদুর। আর সেই ইঁদুরের কামড়েই প্রাণ গেল এক সদ্যজাত পুত্রের।
ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙা জেলায়। মঙ্গলবার সকালের দিকে ইঁদুরের কামড়ের কারণে নয় দিনের এক পুত্র সন্তানের প্রাণ গিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জন্মের পর থেকেই শারীরিক অসুস্থতা দেখা গিয়েছিল ওই সদ্যজাত সন্তানের। যার কারণে ভরতি করা হয়েছিল দ্বারভাঙা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মৃত ছেলেটিকে ওই হাসপাতালের আইসিইউ বিভাগে ভরতি ছিল। সেখানেই ইঁদুরের কামড়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে ছেলেটির বাবা-মা।

মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আইসিইউ বিভাগের মধ্যেই যত্রতত্র ইঁদুর ঘুরে বেড়ায়। একটি ইঁদুর ওই নয় দিনের ছেলেটির পায়ে এবং পায়ের আঙুলে কামড়ে দেয়। শুরু হয়ে যায় রক্ষ ক্ষরণ। বিষয়টি নজরে আসতেই নিরাময়ে আসরে নামেন চিকিৎসকেরা। ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়। যদিও বন্ধ হয়নি রক্তক্ষরণ। মৃত্যু হয় শিশুটির। এমনই অভিযোগ করা হয়েছে শিশুটির পরিবারের পক্ষ থেকে।

হাসপাতালে ইঁদুরের উপদ্রব রয়েছে তা স্বীকার করে নিয়েছেন দ্বারভাঙা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক ওম প্রকাশ। হাসপাতালের আইসিইউ-এর মতো বিভাগেও ইঁদুরের অবাধ বিচরণের কথাও স্বীকার করেছেন তিনি। তবে ইঁদুরের কামড়ে ওই শিশুর মৃত্যু হয়েছে তা মানতে নারাজ চিকিৎসক ওম প্রকাশ। তাঁর দাবি, “জন্ম থেকেই শিশুটির শরীরে নানারকম সমস্যা ছিল। রক্ত সঞ্চারণ এবং হৃদযন্ত্রেও ছিল সমস্যা।” সেই কারণেই ওই সদ্যজাত শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তিনি।
The post হাসপাতালে ইঁদুরের কামড়ে প্রাণ গেল সদ্যজাতর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zbEuQk
via IFTTT
Comments
Post a Comment