‘বিশ্বকাপে ধোনিকে প্রয়োজন কোহলির’
মুম্বই: ব্যাটে রান নেই৷ বাদ পড়েছেন টি-২০ থেকে৷ এই অবস্থায় মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক কেরিয়ার সংকটে মনে হলেও জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ককে পরবর্তী বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার প্রয়োজন বলে মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর৷
কোনও রকম রাখঢাক না করে সানির স্পষ্ট মত, বিশ্বকাপে কোহলির প্রয়োজন পড়বে ধোনিকে৷ আর কিছু না হলেও ধোনির অভিজ্ঞতা কাজে লাগবে ভারতের বিশ্বকাপ অভিযানে৷
গাভাসকর বলেন, ‘৫০ ওভারের ক্রিকেটে পর্যাপ্ত সময় হাতে পাওয়া যায়৷ সবাই জানে ধোনির ছোটখাটো ফিল্ডিং পরিবর্তন, বোলারদের হিন্দিতে পরামর্শ দেওয়া কাকে কোথায় বল করতে হবে, কি ধরণের বল করা দরকরা প্রভৃতি কতটা কার্যকরী হয়ে দেখা দেয়৷ এটা বিরাটের কাছে অত্যন্ত ইতিবাচক দিক হিসাবেই বিবেচিত হওয়া উচিত৷’
The post ‘বিশ্বকাপে ধোনিকে প্রয়োজন কোহলির’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DcBY10
via IFTTT
Comments
Post a Comment