মেনুতে No repeat, শ্যেফকে বন্ডে সই করালেন রণভীর-দীপিকা

মুম্বই : হাতে মাত্র আর দুই সপ্তাহ৷ তার মধ্যে সেরে ফেলতে হবে সমস্ত কাজ৷ তোড়জোড় চলছে রণভীর-দীপিকার বিয়ের প্রস্তুতি৷ বহু বছর ধরে নিজেদের সম্পর্ক আড়ালে রেখেছিলেন পর সোশ্যাল মিডিয়ায় বিয়ের কার্ড পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন তাঁরা৷

তার আগে সংবাদমাধ্যমের হাজারও চেষ্টার পরও রণভীর এবং দীপিকা কখনই মুখ খোলেননি৷ যদিও পাপারৎজি এবং কিছু ফ্যানদের সুবাদে রণ-দীপির কিছু কোজি মোমেন্টস সামনে চলে আসত প্রায়ই৷ মাস খানেক আগেও এক ভক্তের পোস্ট করা ভিডিওতে দেখা যায় হাতে হাত রেখে ঘুরছেন ‘রামলীলা’ কাপল৷

এই বছরের শুরু থেকেই তাঁদের বিয়ের খবর ছড়িয়েছিল চারিদিকে৷ কখনও অগস্ট তো কখনও সেপ্টেম্বর৷ বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছিল নানা রকমের বিয়ের ডেট৷ কিন্তু সবরকম জল্পনা কাটিয়ে নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তাঁদের বিয়ের ডেট৷

১৪-১৫ নভেম্বরে গাটছড়া বাঁধতে চলেছেন তাঁরা৷ বলিপাড়ার হট কাপলের বিয়ের ডেট কনফার্ম হতেই শোরগোল পড়ে যায় চারিদিকে৷ তাঁদের বিয়ের তারিখে কী আর সকলের কৌতূহল থেমে থাকে৷ বিয়ের পুঙ্খানুপুঙ্খ খবর চাই ভক্তদের৷ যেমন বিয়ের ভেনু, দীপিকা-রণবীরের সাজগোজ, অথিতিদের তালিকা আরও অনেক কিছু৷

এবারে জানা যাচ্ছে বিয়ের খাবারের মেনু সম্বন্ধে৷ রণবীর এবং দীপিকা বিয়ের প্রতিটি জিনিস স্পেশাল করার জন্য নামকরা একজন শ্যেফের সঙ্গে যোগাযোগ করেছেন৷ এবং তাঁকে দিয়ে একটি বন্ডেও সই করিয়ে নিয়েছেন৷ যেখানে লেখা আছে, রণভীর-দীপিকার বিয়েতে যে যে রান্না হবে তার মধ্যে একটা রান্নাও ভবিষ্যতে আর কখনও কোনও বিয়েতে বা অনুষ্ঠানে রিপিট হবে না৷ তাঁদের বিয়ের প্রত্যেকটি ডিশ হবে এক্সক্লুসিভ৷ স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট সবই হবে ইউনিক৷

এমনকি বিয়েতে মোবাইলও ব্যান করে দিয়েছেন তাঁরা৷ কারও মোবাইল থাকবে না বিয়ের আসরে৷ সোনম আর আনন্দের বিয়ে দেখে নাকি সতর্ক হয়েছেন লাভ বার্ডস।

যেভাবে সোনমের বিয়ের আচার-অনুষ্ঠান ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় তা নাকি একদমই পছন্দ হয়নি নায়িকার। তাই নিজেদের ব্যক্তিগত মুহূর্ত গুলো প্রাইভেট রাখতে চান রণ-দীপি। সেই কারণে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মোবাইল না ব্যবহার করার অনুরোধ করবেন না। বিয়ের পাঠ চুকিয়ে গেলে আবার ফোন ইউজ করতে পারবে তাঁরা।

The post মেনুতে No repeat, শ্যেফকে বন্ডে সই করালেন রণভীর-দীপিকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SwI8xf
via IFTTT

Comments