চুরি’র তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তা’র অভিযোগ, মামলা দায়ের হাইকোর্টে
স্টাফ রিপোর্টার, কলকাতা: হুগলির ধনেখালি’র বিজেপি ব্লক সভাপতি’র বাড়িতে চুরি৷ থানায় জানানো সত্ত্বেও তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ৷ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে৷ প্রাথমিক শুনানির পর ঘটনায় যুক্ত সকলকে মামলায় অন্তর্ভুক্তির নির্দেশ বিচারপতি আশিস চক্রবর্তীর৷ মামলার পরবর্তী শুনানি আগামী ৫ই নভেম্বর৷
মামলাকারী বিজেপি ব্লক সভাপতি সন্দীপ মুখোপাধ্যায়ের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় এদিন আদলতে বলেন, ‘‘ চলতি মাসের ১৫ তারিখ দুর্গা পঞ্চমীর দিন রাতে ঠাকুর দেখতে বেরিয়ে ছিলেন সন্দীপ বাবু ও তাঁর পরিবার৷ বাড়ি পাকা থাকার সুযোগে একদল দুষ্কৃতী তাদের বাড়িতে ঢোকে৷ লুঠ করে প্রায় ১৭ভোরি সোনার গয়না, কয়েক হাজার নগদ টাকা৷ ভাঙচুর চালানো হয় আসবাব ও গাড়িতে৷
আরও পড়ুন: অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো…
ভোররাতে বাড়ি ফিরে গোটা ঘটনা দেখতে পান সন্দীপবাবু৷ অভিযোগ জানাতে গুরাপ থানায় বারংবার ফোন করেন বিজেপি ব্লক সভাপতি৷ কিন্তু তাতে সদুত্তর মেলেনি বলে অভিযোগ৷ ১৬ ই অক্টোবর গুড়াপ থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করেন সন্দীপ মুখোপাধ্যায়৷
আরও পড়ুন: হিন্দি ছেড়ে বাংলা গান ধরতেই শানের দিকে ধেয়ে এল পাথর
ঘটনার পর দু’সপ্তাহ কেটে গেলেও চুরির তদন্তে পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ সন্দীপবাবুর৷ তাঁর আরও অভিযোগ, ২৮সে অক্টোবর বিজেপির রাজ্য সভাপতির গুরাপে সভা ছিল৷ তার আগে এই চুরির ঘটনা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি বিজেপির ধনেখালির ব্লক সভাপতির৷ তাঁর অভিযোগ সব জেনেই পুলিশ নিষ্ক্রিয়৷
এদিন কলকাতা হাইকোর্টে ধনেখালি থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের করেন সন্দীপ মুখোপাধ্যায়৷ প্রাথমিক শুনানিতে বিচারপতি আশিস চক্রবর্তী মামলাকারীকে নির্দেশ দেন, ঘটনায় যুক্ত সকলকে মামলায় অন্তর্ভুক্তি করতে হবে৷ ৫ই নভেম্বর মামলার পরবর্তী শুনানি৷ সেদিন মামলার কোনও পক্ষ আদালতে অনুপস্থিত থাকলে এক পেশে রায় দেওয়া হবে।
The post চুরি’র তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তা’র অভিযোগ, মামলা দায়ের হাইকোর্টে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qk11GG
via IFTTT
Comments
Post a Comment