কেন্দ্রের সঙ্গে সংঘাত! পদত্যাগ করতে পারেন RBI গভর্ণর উর্জিত প্যাটেল
নয়াদিল্লি: রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং কেন্দ্রের মধ্যে বিবাদ নতুন নয়৷ সেই বাড়তে থাকা বিবাদের জেরেই আরবিআই গভর্ণর উর্জিত প্যাটেল ইস্তফা দিতে পারেন বলে মনে করা হচ্ছে৷
সূত্র মতে, সরকারের সঙ্গে সংঘাতের জেরে উর্জিত প্যাটেল ইস্তফার প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে৷ উল্লেখ্য, আরবিআই-এর ডেপুটি গভর্ণর কেন্দ্রীয় ব্যাংকে, সরকারের চাপ সৃষ্টির অভিযোগ আনার পর থেকেই বিষয়টি সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে৷
পড়ুন: অবশেষে কি বেতন বাড়তে চলেছে সরকারি কর্মীদের?
একটি রিপোর্ট অনুযায়ী জানা যায়, সরকার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সেকশন ৭-কে লাগু করতে পারে৷ এর ভিত্তিতে সরকার বিভিন্ন ইস্যু এবং জনগমের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়গুলির ওপর কাজ করার জন্য আরবিআই গভর্ণরকে নির্দেশ দিতে পারে৷ দেশ স্বাধীন হওয়ার পর এই সেকশন আজ পর্যন্ত ব্যবহৃত হয়নি৷
এই সেকশনই যদি কেন্দ্রীয় সরকার লাগু করে তাহলে উর্জিত প্যাটেল ইস্তফা দিতে পারেন বলে মনে করা হচ্ছে৷ যদিও আরবিআই এবং অর্থমন্ত্রক থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি বলে জানাচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড৷
পড়ুন: নজিরবিহীন! বাজেট প্রস্তুতির কাজ শুরু করে দিল মমতা সরকার
কেন্দ্রের সঙ্গে রিজার্ভ ব্যাংকের তরজা যে প্রকট হয়ে উঠছে ক্রমশ তা মঙ্গলবারই ফের বোঝা যায় কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে যখন সরব হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাঁর প্রশ্ন- ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে যখন ব্যাংকগুলি ঢালাও ঋণ দিয়েছে তখন রিজার্ভ ব্যাংক তা কতটা নিয়ন্ত্রণ করেছে? কারণ এখন তো অনাদায়ী ঋণের পাহাড় প্রমাণ বোঝা দাড়িয়েছে৷
তবে এটাও ঠিক রিজার্ভ ব্যাংকের কেন্দ্রের সংঘাত নতুন নয়। মোদী জমানায় এর আগে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গে সংঘাতের কারণেই তাঁর মেয়াদ বাড়ান হয়নি৷ আবার ইউপিএ জমানায় প্রাক্তন গভর্নর ওয়াই ভি রেড্ডি, ডি সুব্বারাওয়ের সঙ্গে অর্থ মন্ত্রকের ঠোকাঠুকি লেগেছিল। সুব্বারাও তাঁর বইতে তৎকালীন দুই অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং চিদাম্বরমের সঙ্গে মতবিরোধের কথা কবুলও করেছেন৷
The post কেন্দ্রের সঙ্গে সংঘাত! পদত্যাগ করতে পারেন RBI গভর্ণর উর্জিত প্যাটেল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yGG4ue
via IFTTT
Comments
Post a Comment