মৌলবাদ এবং বাজার অর্থনীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিল এসএফআই

সিমলা: সামাজিক ও ধর্মীয় মৌলবাদ এবং বাজার অর্থনীতি অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে নামার ডাক দিল এসএফআই৷ মঙ্গলবার শুরু হয়েছে সংগঠনের ১৬তম সর্বভারতীয় সম্মেলন। কারণ ধর্মীয় সামাজিক মৌলবাদ ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টি করে অন্যদিকে বাজার অর্থনীতির জেরে শিক্ষা ক্রমশ দামি হয়ে উঠছে৷ আর এই বিভাজন করাটাই বিজেপি-র উদ্দেশ্য বলে মনে করছে বামপন্থী এই ছাত্র সংগঠনটি৷।

সম্মেলনের উদ্বোধন করেন সমাজবিদ পি সাইনাথ ও অধ্যাপক আর রাম কুমার। সম্মেলনে স্বাগত ভাষণ দেন প্রাক্তন ছাত্রনেতা, হিমাচল প্রদেশের সি পি আই (এম) বিধায়ক রাকেশ সিং। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন সাধারণ সম্পাদক নীলোৎপল বসুও।

সকাল থেকেই সম্মেলন প্রাঙ্গণ যেন ছিল উৎসবের মেজাজ। শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন এস এফ আই সর্বভারতীয় সভাপতি সভাপতি ভি পি সানু। এদিন সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক বিক্রম সিং।

ধর্মীয় মৌলবাদ ও বাজার অর্থনীতির জাঁতাকল মিশে গিয়ে এক নতুন বিপদ উপস্থিত হয়েছে বলে এদিন মন্তব্য করেন পি সাইনাথ। উদার অর্থনীতির বিরুদ্ধে এস এফ আই-কে তীব্র লড়াই লড়তে হবে বলে মন্তব্য করে রামকুমার৷ শিক্ষা ও কর্ম সংস্থানের ক্ষেত্রে এস এফ আইয়ের একটা বড় ভূমিকা রয়েছে বলে মন্তব্য করে নীলোৎপল বসু এদিন বলেন, চাই ঐক্যবদ্ধ লড়াই।

The post মৌলবাদ এবং বাজার অর্থনীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিল এসএফআই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zffkjX
via IFTTT

Comments