জন্মদিনে লৌহ মানবকে বোতলে বন্দি করলেন এই শিল্পী
ভুবনেশ্বর: দেশের এক প্রান্তে যখন সর্দার বল্ভ ভাই প্যাটেলের সুবিশাল মূর্তি উন্মচন হচ্ছে থিক সেই সময়েই প্রকাশ্যে এল লৌহ মানবের নতুন রূপ। বোতলে বন্দি অবস্থায় দেখা দেখা গেল বল্লভ ভাই প্যাটেলের ছোট মূর্তি।
আরও পড়ুন- ট্যাচু অফ ইউনিটির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বুধবার সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৩ তম জন্ম দিনে উদ্বোধন হয়েছে তাঁর ১৮২ মিটার উচ্চ্রা মূর্তি। গুজরাতের নর্মদা নদীর তীরে অবস্থিত মূর্তিটিই এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় মূর্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মূর্তির উন্মোচন করেছেন।
এই একই দিনে লৌহ মানবে সম্মান জানাতে তাঁর ছোট্ট মূর্তি তৈরি করেছেন শিল্পী এল এশ্বর রাও। সবান দিয়ে তৈরি ওই বোতলে বন্দি মূর্তি বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনেই তিনি প্রকাশ্যে এনেছেন। যেটি উচ্চতায় সাড়ে তিন ইঞ্চি।

২০১৩ সালে গুজরাতের মুখ্যমন্ত্রি থাকাকালীন বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অব ইউনিটি নির্মাণের পরিকল্পনা করেন। গুজরাত সরকারের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ প্রকল্প। পাঁচ বছর পরে প্রধানমন্ত্রী হয়ে সেই মূর্তি উন্মোচন করেছেন মোদী।
তবে সাড়ে তিন ইঞ্চির মূর্তি তৈরি করতে ওত সময় লাগেনি। মাত্র তিন দিনেই তা সম্পন্ন হয়েছে বল জনিয়েছেন শিল্পী এল এশ্বর রাও। তাঁর কথায়, “লৌহ মানবের ১৪৩ তম জন্মদিনে তাঁর সুবিশাল মূর্তি উন্মোচন হবে। তাঁকে সম্মান জানাতে আমি ছোট একটা মূর্তি করলাম।” গত ২০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্তি রয়েছেম শিল্পী এল এশ্বর রাও।
The post জন্মদিনে লৌহ মানবকে বোতলে বন্দি করলেন এই শিল্পী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SuMDbA
via IFTTT
Comments
Post a Comment