স্মরণে প্রাক্তন প্রধানমন্ত্রী, পালিত প্রয়াণ দিবস
স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৫ তম প্রয়াণ দিবস পালন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস৷

শিরিষতলা মোড়ে অবস্থিত জলপাইগুড়ির একমাত্র ইন্দিরা গান্ধীর মূর্তি পাদদেশে তাঁকে শ্রদ্ধা জানানো হয়৷ বাবা জওহরলাল নেহেরুর হাত ধরেই তাঁর রাজনৈতিক জীবন শুরু৷

প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জেলা কংগ্রেস সভাপতি৷ এরপর জেলা কংগ্রেসের সদস্যরা একে একে প্রয়াত ইন্দিরা গান্ধীর মূর্তিতে ফুল অর্পণ করেন৷ ভারতের প্রাক্তন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর আজকের দিনে গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিনাকী সেনগুপ্ত, সুভাষ বকসী, তপন চক্রবর্তী, বিমল পাল চৌধুরী, অমিত ভট্টাচার্য, অনিতা মৌলিক সহ অন্যান্যরা।
The post স্মরণে প্রাক্তন প্রধানমন্ত্রী, পালিত প্রয়াণ দিবস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zgycz8
via IFTTT
Comments
Post a Comment