হিন্দি ছেড়ে বাংলা গান ধরতেই শানের দিকে ধেয়ে এল পাথর
গুয়াহাটি : অক্টোবরের ২৮ তারিখ৷ গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে শো চলছিল সঙ্গীতশিল্পী শানের৷ অনুষ্ঠানটি চলাকালীন হঠাৎই তাঁর উপর পাথর এবং পেপারের তৈরি বল ছুঁড়তে শুরু করে দর্শকরা৷ সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় শোরগোল৷
ঘটনাটি শুরু হয় শানের বাংলার গান গাওয়ার পর৷ কয়েকটা হিন্দি গান গাওয়ার পর বাংলা গান ধরতেই দর্শকরা চিৎকার করে ওঠে৷ বলতে শুরু করে, “এটা পশ্চিমবঙ্গ নয়, এটা অসম৷” শান এর উত্তর দিয়ে অনুরোধ করেন যে বিষয়টিকে রাজনৈতিক দিক থেকে না দেখতে৷ একজন শিল্পীর সঙ্গে যেন এরকম না করা হয়৷
শান এও বলেন যে তিনি যথেষ্ট অসুস্থ তবুও পারফর্ম করছেন৷ জানা গিয়েছে শানের অনুরোধের পরও দর্শক মানতে নারাজ৷ ক্ষোভে ফেটে পড়ে তারা৷ পাথর এবং কাগজের তৈরি বল শানের দিকে ছুঁড়তে থাকে৷ যদিও সময়মত স্টেজ থেকে বেরিয়ে যাওয়ায় অক্ষত রয়েছেন তিনি৷
পড়ুন: “অভিনেত্রীর অনুমতি ছাড়াই পোশাক টেনে খুলে দিতে বলেছিল আমায়”
অনুষ্ঠানের অরগানাইজারদের অনুরোধে আবারও স্টেজে ফিরে গিয়ে শো শেষ করেন তিনি৷ পরে একটি ট্যুইটও করেছেন ঘটনাটি নিয়ে৷ তিনি লিখেছেন, “অসমে বহুবার শো করেছি৷ নতুন বন্ধু হয়েছে অসম থেকেই৷ ভালো দর্শক পেয়েছি৷ একটা ঘটনার উপর ভিত্তি করে অসমের বিরুদ্ধে কিছু বলা ঠিক হবে না৷”
পরের ট্যুইটে একেবারে উল্টো সুরে কথা বলতে দেখা গেল শানকে৷ “সম্পূর্ণ মিথ্যে কথা৷ একটাই কাগজের টিকিট মুড়ে একজন ব্যক্তিই আমার দিকে তাক করে ছুঁড়েছে৷ আর অভব্য আচরণ করে চিৎকারও করছিল সে৷ কিন্তু এছাড়া আর কিছুই হয়নি৷ ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন সবাই৷”
দর্শকদের কোনও ভাবেই দায়ী করেননি তিনি৷ তাঁর এই ট্যুইটের পর বহু শান-ভক্তরা কমেন্ট করে ক্ষমাপ্রার্থনা করেছেন৷ তাদের কথায়, এমন কছু মানুষ আছে যারা অসমের বদনাম করে বেড়াচ্ছে৷ কনসার্টে এসে এমন কিছু করছে যা অত্যন্ত অপমানজনক৷
Just for the records …loved my Assam Tour!! Saw the most fascinating sights…made new friends..had huge turnouts at every concert.. Over one unfortunate incident it would be VeryWrong to Tarnish this Beautifull State!!! Whatever happened was in the heat of the moment ???? https://t.co/2pcE1IUYLe
— Shaan (@singer_shaan) October 29, 2018
The post হিন্দি ছেড়ে বাংলা গান ধরতেই শানের দিকে ধেয়ে এল পাথর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CNQXgK
via IFTTT
Comments
Post a Comment