হোস্টেলের ছাদ থেকে পরে মৃত্যু ছাত্রীর

স্টাফ রিপোর্টার, মালদহ: হোস্টেলের ছাদ থেকে পরে মৃত্যু হল এক ছাত্রীর৷ ঘটনাটি ঘটেছে মালদহর কালিয়াচক থানা এলাকার কালিয়াচক আবাসিক মিশনে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম নাজমিনা খাতুন। সে কালিয়াচক আবাসিক মিশনের একদশ শ্রেণীর ছাত্রী। ছাত্রীটি ওই স্কুলের হোস্টেলেই থাকত। বাড়ি চাঁচল থানার মালাহারে। মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে হোস্টেলের নিচে পড়ে থাকতে দেখে অন্যান্য ছাত্রীরা। তারাই খবর দেয় হোস্টেলের কর্তৃপক্ষকে৷ তারাই তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াচক শিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই রাতে সিটিস্ক্যান ও এক্স রে করানো হয়৷ রিপোর্ট দেখে চিকিৎসকেরা তাকে কলকাতায় নিয়ে যেতে বলেন। কিন্তু রাতের মধ্যে কলকাতা নিয়ে আসা সম্ভব ছিল না৷ তাই মালদহর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে৷ সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাকে৷

এদিকে নাজমিনার বাড়ির লোকেদের প্রশ্ন পাঁচতলার ছাদ পাঁচিল দিয়ে ঘেরা৷ তা হলে কেমন করে সে পড়ে গেল। তারা এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করবে বলে জানায়। তবে ঘটনা রহস্য দানা বাঁধতে শুরু করেছে। তাকে কেউ ফেলে দিয়েছে নাকি সে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ হোস্টেলের কর্মী ও নাজমিনার বান্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে৷

The post হোস্টেলের ছাদ থেকে পরে মৃত্যু ছাত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SuMXat
via IFTTT

Comments