চোখ ধাঁধাচ্ছে ৪০ ফুটের কালী মূর্তি, দেখুন ছবি
স্টাফ রিপোর্টার, তমলুক: এখন থিম শুধু দুর্গা পুজোতেই সীমাবদ্ধ নেই৷ বিভিন্ন থিমের উপস্থাপনা দেখা যাচ্ছে কালী পুজোতেও৷ পাশাপাশি রয়েছে প্রতিমায় অভিনবত্ব৷ এবছর নজর কাড়ছে ৪০ ফুটের কালী মূর্তি৷ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ত্রিবেণী গোষ্ঠীর এই পুজো জেলার মানুষের দৃষ্টি আকর্ষণ করছে৷ এই পুজো এবছর ৪০ তম বর্ষে পদার্পণ করল৷

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই প্রতিমা ও মণ্ডপ সজ্জার কাজ চালিয়ে যাচ্ছেন শিল্পীরা৷ তাদের এবারের থিম ‘রামায়ণের ইতিবৃতি’। মহিষাদলের রথতলা সড়কের পাশেই ত্রিবেণী গোষ্ঠীর মণ্ডপ ও প্রতিমার কাজ চলছে। ক্লাবের সম্পাদক সুরেন্দু মান্না ও সভাপতি তিলক চক্রবর্তী জানান, ‘গত ৩৯ বছর ধরে মহিষাদলে থিমের মণ্ডপ ও প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের নজর কেড়ে এসেছি। এবারেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছি। এবছর আমাদের পুজোর বাজেট পাঁচ লক্ষ টাকা। মণ্ডপ, প্রতিমার পাশাপাশি আলোকসজ্জার ব্যবস্থা থাকছে। মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে পুজোর উদ্বোধন ঘটবে।’

পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ ও তিন হাজার মানুষের নর নারায়ণ সেবার ব্যবস্থা থাকছে। ৪০ ফুটের প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে রামায়ণের নানা দৃশ্য মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে। তাঁদের আয়োজন দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী ক্লাবের সদস্যরা৷
The post চোখ ধাঁধাচ্ছে ৪০ ফুটের কালী মূর্তি, দেখুন ছবি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Jt0wmu
via IFTTT
Comments
Post a Comment