বাদ পড়ে হতাশ ধাওয়ান
তিরুবনন্তপুরম: অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ থেকে বাদ পড়ে হতাশ টিম ইন্ডিয়ার তারকা ওপেনার শিখর ধাওয়ান৷ নিজের হতাশা ব্যক্ত করলেও ধাওয়ান এটাও জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট খেলে টেস্ট দলে ফিরে আসাই হবে তাঁর লক্ষ্য৷
ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে ধারাবাহিক ব্যর্থতার জেরে ধাওয়ানকে বাদ পড়তে হয় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে৷ ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটে জাতীয় দলে জায়গা ধরে রাখলেও ধাওয়ান টেস্টের জন্য অস্ট্রেলিয়াগামী বিমানের টিকিট হাতে পাননি৷
এই অবস্থায় বাদ পড়ার স্বাভাবিক হতাশা ঝেড়ে ফেলতে ঘরোয়া রঞ্জি ট্রফিকেই হাতিয়ার করতে চাইছেন গব্বর৷ তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল থেকে বাদ পড়ে আমি যারপরনাই হতাশ৷ তবে সমস্যা নেই৷ আমি টি-২০ ও ওয়ান ডে খেলতে পারব৷ ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে আমি টেস্ট দলে জায়গা ফিরে পেতে চাই৷
The post বাদ পড়ে হতাশ ধাওয়ান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qiyrFA
via IFTTT
Comments
Post a Comment