অনাদায়ী ঋণ নিয়ে রিজার্ভ ব্যাংকের ভূমিকায় প্রশ্ন তুললেন জেটলি
নয়াদিল্লি: কেন্দ্রের সঙ্গে রিজার্ভ ব্যাংকের তরজা যেন প্রকট হচ্ছে ক্রমশ৷ কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার সরব হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাঁর প্রশ্ন- ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে যখন ব্যাংকগুলি ঢালাও ঋণ দিয়েছে তখন রিজার্ভ ব্যাংক তা কতটা নিয়ন্ত্রণ করেছে? কারণ এখন তো অনাদায়ী ঋণের পাহাড় প্রমাণ বোঝা দাড়িয়েছে৷
অর্থমন্ত্রীর বক্তব্য, বিশ্ব জোড়া মন্দার সময়ে অর্থনীতিকে কৃত্রিম ভাবে চাঙ্গা করতে ব্যাংকগুলিকে ঢেলে ঋণ দিতে বলেছিল তৎকালীন ইউপিএ সরকার। এরফলে ব্যাঙ্ক-ঋণে বৃদ্ধির হার ১৪% থেকে বেড়ে ৩১% হয়। কিন্তু সেই সময় এমন বহু প্রকল্পে ঋণ দেওয়া হয়েছিল যা ফেরতযোগ্য ছিল না ফলে ঋণ পরিশোধ হয়নি। অর্থাৎ তখন রিজার্ভ ব্যাংক প্রকৃত নিয়ন্ত্রকের ভূমিকা আদৌ পালন করেছিল কি না সেটাই তো প্রশ্ন ?
এরই প্রেক্ষিতে কংগ্রেস মাঠে নেমে পড়েছে এবং দলীয় মুখপাত্র আনন্দ শর্মার যুক্তি, কেন্দ্র সুপরিকল্পিত ভাবে রিজার্ভ ব্যাংকের মতো একটি স্বাধীন, স্বশাসিত প্রতিষ্ঠানকে আক্রমণ করে যাচ্ছে যেটা একেবারেই কাম্য নয়।
প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে মর্যাদা না দিলে ফল ভুগতে হয় বলে গত সপ্তাহে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর বিরল আচার্য সতর্ক করেছিলেন৷ তারই পাল্টা হিসেবে অর্থমন্ত্রী জানিয়েছিলেন নিয়ন্ত্রকের নমণীয় হওয়ার প্রয়োজনীয়তার কথা। তখন থেকেই দু’পক্ষের লড়াই চলছেই।
তবে এটাও ঠিক রিজার্ভ ব্যাংকের কেন্দ্রের সংঘাত নতুন নয়। মোদী জমানায় এর আগে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গে সংঘাতের কারণেই তাঁর মেয়াদ বাড়ান হয়নি৷ আবার ইউপিএ জমানায় প্রাক্তন গভর্নর ওয়াই ভি রেড্ডি, ডি সুব্বারাওয়ের সঙ্গে অর্থ মন্ত্রকের ঠোকাঠুকি লেগেছিল। সুব্বারাও তাঁর বইতে তৎকালীন দুই অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং চিদাম্বরমের সঙ্গে মতবিরোধের কথা কবুলও করেছেন৷
The post অনাদায়ী ঋণ নিয়ে রিজার্ভ ব্যাংকের ভূমিকায় প্রশ্ন তুললেন জেটলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SuMtRH
via IFTTT
Comments
Post a Comment