রাফায়েল কিনতে কত খরচ, কেন্দ্রকে জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: রাফায়েল নিয়ে আরও ব্যাকফুটে কেন্দ্রীয় সরকার৷ এই যুদ্ধবিমান কিনতে কত টাকা খরচ হয়েছে তা কেন্দ্রকে জানানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ, আগামী দশদিনের মধ্যে সিলবন্ধ খামে রাফায়েল কেনার খরচ ও অন্যান্য যাবতীয় তথ্য আদালতের কাছে জমা দিতে হবে৷ আগামী ১৪ নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে৷
প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, তারা রাফায়েল নিয়ে প্রযুক্তিগত তথ্য চান না৷ প্রকাশ্যে আনা যায় চুক্তির এমন দিকগুলি শেয়ার করুক সরকার৷ সুপ্রিম কোর্টের এই রায় আরও অস্বস্তিতে ফেলে দেয় বিজেপি সরকারকে৷ কারণ এতদিন কেন্দ্রীয় সরকার রাফায়েল নিয়ে সেই অর্থে কোনও তথ্যই প্রকাশ্যে আনছিল না৷ এই নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরোধীতা করে অ্যার্টনি জেনারেল কে কে বেণুগোপাল জানান, রাফায়েল যুদ্ধবিমানের কিনতে কত খরচ হয়েছে সেটা গোপনীয় তথ্য৷ এইভাবে শেয়ার করা সম্ভব নয়৷ উত্তরে বেঞ্চ জানান, এই কথা তারা পিটিশনে জানিয়ে জমা দিক৷
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে রাফায়েল নিয়ে নতুন পিটিশন দায়ের করে এই দুর্নীতির তদন্তের ভার সিবিআইয়ের উপর দেওয়ার দাবি জানান৷ পিটিশনে তারা দাবি করেন, ২০০৭ সালে প্রতিরক্ষামন্ত্রক থেকে ১২৬টি রাফায়েল কিনতে চেয়ে টেন্ডার ডাকা হয়েছিল৷
সেখানে বলা হয়েছিল, এর মধ্যে ১০৮টি যুদ্ধবিমান বিদেশি প্রযুক্তি সাহায্যে ভারতে হ্যাল তৈরি করবে৷ বাকি ১৮টি ফ্লাই অ্যাওয়ে কন্ডিশনে বিদেশ থেকে নিয়ে আসা হবে৷ কিন্তু আগের চুক্তি থেকে সরে এসে ভারত ও ফ্রান্স সম্পূর্ণ নতুন একটি চুক্তি করে৷ যেখানে আগের চুক্তি বাতিল করে ৩৬টি যুদ্ধবিমান কেনার কথা বলা হয়৷ আর এবার হ্যালের বদলে এই যুদ্ধবিমান তৈরির বরাত পায় অনিল আম্বানির সংস্থা৷
এর আগে ১০ অক্টোবর রাফায়েলের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল সেই তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিল শীর্ষ আদালত। তবে বরাদ্দ সংক্রান্ত কোনও তথ্য এখনই দিতে হবে না বলেও উল্লেখ করা হয়েছিল সেদিনের রায়ে।
ফরাসি সংস্থা ড্যাসল্ট থেকে ৩৬ টি রাফায়েল বিমান কেনা নিয়ে সুপ্রিম কোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে একটি মামলায় দাবি করা হয়, বিমান কিনতে মোট ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট সরকারের কাছে জানতে চেয়েছে, কীভাবে ওই বিমান কেনার সিদ্ধান্ত হয়েছিল।
The post রাফায়েল কিনতে কত খরচ, কেন্দ্রকে জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SxIZh5
via IFTTT
Comments
Post a Comment