‘রাফায়েল নিয়ে তদন্ত শুরু হলে জেলে যাবেন মোদী’
ইন্দোর: রাফায়েল ইস্যু নিয়ে মঙ্গলবার ফের সরব হলেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী৷ তিনি একে “open-and-shut case of corruption” বলে মোদীকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেন৷ তিনি বলেন, ‘রাফায়েল নিয়ে তদন্ত শুরু হলে জেলে যাবেন মোদী’৷
সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক চলাকালীন তাঁর মোদীকে উদ্দেশ্য করে চৌকিদার চোর হ্যায়, মন্তব্য উঠে এলে তিনি সাপ জানান, মোদী আক্ষরিক অর্থেই দুর্নীতিগ্রস্ত৷ আর এই রাপায়েল মামলা হল “open-and-shut case of corruption”. যেদিন এই রাফায়েল নিয়ে তদন্ত শুরু হবে মোদীর জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না৷ শুধু সময়ের অপেক্ষা৷ তিনি এও বলেন, অনিল আম্বানির জন্য মোদী প্রতিটি পদ্ধতি থেকে আইন সবকিছু ভেঙেছেন৷
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একদিকে যেখানে বিজেপিকে নিশানা করে মন্তব্য করে চলেছেন, অন্যদিকে পাল্টা ছুঁড়ে দিচ্ছে গেরুয়া শিবিরও৷
পড়ুন: হিন্দু রাজার আমলে শান্তি বজায় ছিল কাশ্মীরের: যোগী আদিত্যনাথ
সোমবার, বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়, জনগণকে বোকা বানাতে রাহুল “fancy dress Hinduism” করছেন৷ এবং সেই সঙ্গে তাঁর দলের সদস্য শশী থারুরের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন মোদীকে নিয়ে তাঁর “scorpion” সংক্রান্ত মন্তব্যের জন্য ৷
প্রসঙ্গত, বেঙ্গালুরুতে সাহিত্য উৎসবে তিরুঅনন্তপুরমে বক্তব্য পেশ করতে গিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর দাবি করেন, আরএসএস নাকি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে নিয়ে মোটেই সন্তুষ্ট নয়। তারা নাকি রীতিমত হতাশ। সেই সঙ্গে বলেন, এক আরএসএস-এর এক নেতা নাকি মোদীকে বিছের সঙ্গে তুলনা করেছেন। কার্যত তিনি মাথায় চড়ে বসেছেন বলেই নাকি ইঙ্গিত করছে আরএসএস!
The post ‘রাফায়েল নিয়ে তদন্ত শুরু হলে জেলে যাবেন মোদী’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qk495E
via IFTTT
Comments
Post a Comment