ওষুধের দোকানে আগুন, পুড়ে ছাই জীবনদায়ী ওষুধ

স্টাফ রিপোর্টার, রায়গঞ্জ: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি ওষুধের দোকান। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর পোস্ট অফিস মোড়ে একটি মার্কেট এলাকায়। ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রন করায় আগুন ছড়াতে পারেনি। দমকলের প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুন লাগে ওই দোকানটিতে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের দেবীনগর পোস্ট অফিস মোড় এলাকায় একটি মার্কেটে উজ্জ্বল দত্ত নামে এক ওষুধ ব্যবসায়ীর দোকানে এই আগুন লাগার ঘটনা ঘটে৷ মঙ্গলবার গভীর রাতে আগুন লাগায় স্থানীয় কিছু বুঝে ওঠার আগেই প্রায় ভস্মীভূত হয়ে যায় ওই দোকানটি৷

সাত লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পরিদর্শনে যান রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস৷

The post ওষুধের দোকানে আগুন, পুড়ে ছাই জীবনদায়ী ওষুধ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OhxCXs
via IFTTT

Comments