শীঘ্রই উচ্চতার লড়াইয়ে পিছিয়ে যাবে Statue Of Unity
মুম্বই: ধুমধাম করে উন্মোচন করা হয়েছে লৌহ মানব সর্দার বলভ ভাই প্যাটেলের মূর্তি। এই স্ট্যাচু অফ ইউনিটি এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় মূর্তি।
২০১৩ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী এই মূর্তি তৈরির কর্মসূচী নিয়েছিলেন। ২০১৪ সালে লার্সেন অ্যান্ড টুবরো এই মূর্তি নির্মাণের বরাত পেয়েছিল।
প্রায় ৬০০ ফুটের ওই ব্রোঞ্জের মূর্তি তৈরি করতে গত চার বছরে হাত লাগিয়েছিলেন প্রায় আড়াই হাজার শ্রমিক। এই মূর্তি গড়তে খরচ হয়েছে দুই হাজার ৯৮৯ কোটি টাকা।
এর আগে দীর্ঘতম মূর্তিতে শীর্ষস্থান ছিল চিনের দখলে। ১২৮ মিটারের গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে ওই দেশে। এই মুহূর্তে ১৮২ মিটারের স্ট্যাচু অব ইউনিটি বিশ্বের উচ্চতম মূর্তি।

যদিও খুব শিঘ্রই সেই পদ হারাতে চলেছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। গুজরাতের নর্মদা নদির তীরে অবস্থিত মূর্তির থেকেও বড় মূর্তি তৈরির কাজ চলছে।
যেটির উচ্চতা ২২১ মিটার অর্থাৎ প্রায় ৭০০ ফুট। যা উচ্চতায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির থেকে ১০০ ফুট বেশি।
বিস্তারিত আসছে…।
The post শীঘ্রই উচ্চতার লড়াইয়ে পিছিয়ে যাবে Statue Of Unity appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yIlGc5
via IFTTT
Comments
Post a Comment