পদ থেকে ইস্তফা দিলেন বি-টাউনের ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’
মুম্বই : অনুপম খেরের ইস্তফার চিঠিতে সরগরম বলি-দুনিয়া৷ পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিউট অব ইণ্ডিয়ার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ ইস্তফার সেই চিঠি ট্যুইটারে পোস্টও করেছেন অভিনেতা৷ কিন্তু কেন?
কারণ স্বরূপ তিনি জানিয়েছেন, চেয়ারম্যান হওয়া সত্ত্বেও ইনস্টিউটের জন্য তেমন সময় দিতে পারছিলেন না তিনি৷ তবে বলিউডের কোনও বিগ বাজেট প্রজেক্টের জন্য নয়, একটি ইন্টারন্যাশানাল শোয়ের জন্যই FTII এর চেয়ারম্যানের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে৷
অনুপম যে ইন্টারন্যাশানাল শোটি করছিলেন তার সময়সীমা আরও বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন অভিনেতা৷ তাঁর কথায়, একটি ইনস্টিটিউটের চেয়ারম্যানের পদে থেকেও বেশি সময় দিতে পারছেন না৷ এবং এই সময় না দিতে পারলে প্রতিটি দায়িত্ব পালন করাও তাঁর পক্ষে সম্ভব নয়৷
যদিও ব্যক্তিগত ভাবে তিনি FTII কে সাহায্য করবেন বলে জানিয়েছেন৷ প্রসঙ্গত আগামী ৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অনুপম খেরের আগামী ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির বিভিন্ন লুক৷ অনুপম খের, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন এই বায়োপিকে৷
অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে অভিনয় করছেন রাম অবতার ভরদ্বাজ৷ প্রথমদিকে অনুপম খেরকে প্রাক্তন প্রধানমন্ত্রীর লুকে কেউ ধরতে পারেনি, তেমনই রাম অবতার ভরদ্বাজকেও চেনা মুশকিল হয়ে উঠেছে৷ ডঃ মনমোহন সিংয়ের স্ত্রীয়ের চরিত্রে যিনি অভিনয় করবেন তাঁর লুকও ট্যুইট করেছেন৷
ডঃ মনমোহন সিংয়ের স্ত্রী মিসেস গুরশরন কৌরের চরিত্রে অভিনয় করছেন দিব্যা শেঠ শাহ৷ এছাড়াও আগেই নির্মাতারা ঘোষণা করেছিলেন অক্ষয় খান্না থাকছেন সঞ্জয় বারুর চরিত্রে৷ সোনিয়া গান্ধীর ভূমিকায় থাকছেন জার্মান অভিনেত্রী সুজেন বার্নার্ট৷
প্রাক্তন প্রধানমন্ত্রীর অজানা কথা নিয়ে ভারতবাসীর কৌতূহলের অন্ত নেই৷ প্রধানমন্ত্রীর আসনে বসার পর একটা সময়ে তাঁর সিদ্ধান্ত, মৌনতা নিয়ে কম সমালোচনা হয়নি৷ তাঁর জীবনের সেই সব কথাই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক বিজয় রত্নাকর গুট্টে।
বছরখানেক আগেই সিনেমাটির অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল৷ তবে বিভিন্ন কারণে শ্যুট শুরু করতে দেরি হয়৷ সেসব সমস্যা দূরে সরিয়ে এখন চলছে সিনেমার শ্যুটিং৷ কয়েক মাস আগে লন্ডনে চলছিল শ্যুটিংয়ের কাজ৷ সেখান থেকে অনুপম খের তাঁর লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন৷
It has been an honour, a privilege & a great learning experience to be the Chairman of the prestigious @FTIIOfficial. But because of my international assignments I won’t have much time to devote at the institute. Hence decided to send my resignation. Thank you. ???? @Ra_THORe pic.twitter.com/lglcREeYM2
— Anupam Kher (@AnupamPKher) October 31, 2018
The post পদ থেকে ইস্তফা দিলেন বি-টাউনের ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q8Km4f
via IFTTT
Comments
Post a Comment