২ নভেম্বর থেকে কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা
অরুণাভ রাহারায়, কলকাতা: রবীন্দ্রসদনের পশ্চিম দিকে মোহরকুঞ্জ প্রাঙ্গণে শুরু হতে চলেছে অষ্টম বাংলাদেশ বইমেলা। ২ নভেম্বর বিকেল ৪ টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সাহিত্যিকরা। থাকবেন পশ্চিমবঙ্গের শিল্পসাহিত্য মহলের অনেকেই।
এই বইমেলা চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। মেলার সময়সূচী প্রতিদিন দুপুর ২ টো থেকে রাত ৮ টা এবং শনি-রবিবার দুপুর ২ টো থেকে রাত ৮ টা ৩০ পর্যন্ত। বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। মেলামঞ্চে প্রতি সন্ধ্যায় থাকছে বিষয়ভিত্তিক সেমিনার, কবিতাপাঠ, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।
বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, কালকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, ঢাকার সম্মিলিত উদ্যোগে কলকাতায় অষ্টম বাংলাদেশ বইমেলার আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাঠকদের কাছে বাংলাদেশি আরও সুলভে পৌঁছে দেওয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য।
The post ২ নভেম্বর থেকে কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q3YknT
via IFTTT
Comments
Post a Comment