ফের উত্তপ্ত দারিভিট, স্কুল খোলাকে কেন্দ্র করে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, রায়গঞ্জ: ফের উতপ্ত হয়ে উঠল দারিভিট বিদ্যালয়৷ মঙ্গলবার সকাল থেকেই নিহত ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবার বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুল গেটের সামনে৷ এদিন দারিভিট ময়দানে স্কুল খোলা নিয়ে বৈঠকে হওয়ার কথা ছিল৷ সেই বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক, ইসলামপুরের বিডিও-সহ অন্যান্য আধিকারিকরা৷ কার্যত বিক্ষোভের মুখে পড়ে সকলকেই ফিরে আসতে হল৷

এদিনও দারিভিটে হাই স্কুল খোলার বিষয়ে কোনও সমাধান সূত্র বেরোল না। বৈঠক অসমাপ্ত রেখেই কোনও মতে বিডিওর গাড়িতে দারিভিট ছাড়লেন স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু। দুই ছাত্রের মৃত্যুর পর ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এই স্কুল৷ মঙ্গলবার স্কুল কবে খোলা হবে এই নিয়ে বৈঠকের আয়োজন করা হলেও তা ভেস্তে যায়৷ তাই দারিভিট হাই স্কুল কবে খুলবে তা নিয়ে প্রশ্ন রয়েই গেল৷
বিস্তারিত আসছে…
The post ফের উত্তপ্ত দারিভিট, স্কুল খোলাকে কেন্দ্র করে বিক্ষোভ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q5Gr8p
via IFTTT
Comments
Post a Comment