রান ফর ইউনিটি, সামিল মেরি কম থেকে দীপা

নয়াদিল্লি: বিরোধীদের সমালোচনা, গ্রামবাসীদের প্রবল বিক্ষোভ উপেক্ষা করেই বুধবার ‘স্ট্যাচু অফ ইউনিটি’র উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নর্মদার তীরে গণতান্ত্রিক ভারত প্রতিষ্ঠার জনক সর্দার বল্লভভাই প্যাটেলের ৫৯৭ ফুটের মূর্তি উন্মোচন হল বুধবার। সারা দেশ জুড়ে মহা সমারোহে উন্মোচিত হল বিশ্বের উচ্চতম মূর্তির। যা অচিরেই পিছনে ফেলে দল ‘স্ট্যাচু অফ লিবার্টি’ কিংবা ‘স্পিং টেম্পল বুদ্ধ মূর্তি’কে।

গুজরাতের নর্মদার তীরে ৩,৩০০ কোটি ব্যয়ে নির্মিত হয়েছে ভারতের লৌহ মানবের এই মূর্তি। যাকে অভিহিত করা হচ্ছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ হিসেবে। ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী সর্দার প্যাটেলের ১৪৩ তম জন্মদিবসেই তাঁকে এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন গুজরাত প্রদেশ কংগ্রেস ও মোদী সরকার।

পাশাপাশি সর্দার প্যাটেলের জন্মদিবসকে ‘জাতীয় একতা দিবস’ আখ্যা দিয়ে এদিন ‘রান ফর ইউনিটি’র শুভ সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে সচেতনতা মূলক এই ম্যারাথনের উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। দেশব্যাপী হাজার হাজার সাধারণ মানুষ এই ম্যারাথনে পা মেলালেন ভারতের ইতিহাসে সর্দার প্যাটেলের অবদানকে স্বীকৃতি জানাতে। আর তাঁদের সঙ্গে এই দৌড়ে সামিল দেশের ক্রীড়াজগতের বেশ কিছু নক্ষত্র।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম যেমন ছিলেন সেই তালিকায়, তেমনই ছিলেন অলিম্পিক জিমন্যাস্টিকে দেশের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করা দীপা কর্মকার। একতা বজায় রাখার লক্ষ্যে এমন সচেতনতা মূলক ম্যারাথনে মেরি কম থেকে দীপা কর্মকারের পা মেলানোর ঘটনা নিঃসন্দেহে আলাদা মাত্রা যোগ করে মোদী সরকার আয়োজিত এই অনুষ্ঠানে। এছাড়াও সংবাদমাধ্যম সূত্রে খবর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াও সামিল হয় ‘রান ফর ইউনিটি’তে।

The post রান ফর ইউনিটি, সামিল মেরি কম থেকে দীপা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zfuwha
via IFTTT

Comments