মুদি দোকানে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় লক্ষ টাকা
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: মুদি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড় এলাকায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় ছয় লক্ষ টাকার সামগ্রীর ক্ষতি হয়েছে বলে দাবি ওই গোডাউন মালিকের।

জানা গিয়েছে, বুধবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে ধলডাঙ্গা মোড়ের রাম কিঙ্কর কৃষি নিয়ন্ত্রিত বাজারে একটি মুদি দোকানের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয়রা ওই গোডাউনের মালিক বলাই ঘোষ ও দমকলকে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের ভিতরে থাকা অধিকাংশ জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ।
ওই গোডাউনে বৈদ্যুতিক সংযোগ নেই৷ তা সত্ত্বেও কি করে আগুন লাগলো তা ভাবাচ্ছে পুলিশের তদন্তকারী আধিকারিক ও দমকল কর্মীদের। দোকানের সামনে থেকে একটি পেট্রলের বোতল উদ্ধার হয়েছে৷ এই ঘটনায় নাশকতার অভিযোগ করছেন স্থানীয়দের একাংশ। যদিও পুলিশের পক্ষ থেকে তদন্ত শেষের আগে এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক বলাই ঘোষ জানান, কি করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তিনি তা বুঝে উঠতে পারছেন না। এই ঘটনায় সব মিলিয়ে তার দোকানে থাকা প্রায় ছয় লক্ষ টাকার মতো জিনিসপত্র সহ অন্যান্য আসবাবপত্রের ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
The post মুদি দোকানে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় লক্ষ টাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Sy2J48
via IFTTT
Comments
Post a Comment