#Amritsar: বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিশ পালিয়ে বাঁচল
অমৃতসর: দশেরা উৎসবে রাবণ পোড়ানোর মাজে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকেই রাজনৈতিক উত্তাপে গরম পাঞ্জাব৷ নিহত ৬১ জনের পরিবারের ক্ষোভ বাড়ছেই৷ এখনো বহু দর্শনার্থী গুরতর জখম হয়ে চিকিৎসাধীন৷ এরই মাঝে রবিবার নতুন করে উত্তেজনা ছড়াল৷ সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, দুর্ঘটনাস্থলে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে৷ পুলিশ আক্রান্ত৷
অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই ঘটেছে এই দুর্ঘটনা৷ কেন ট্রেন চালক সেদিন ট্রেন দাঁড় করাননি উঠছে সেই প্রশ্ন৷ এই নিয়েই রবিবার রেল লাইনের উপর চলছিল ধরনা প্রদর্শন৷ সেই সময় পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরে যাওয়ার আবেদন জানায়৷ এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা৷ তাঁরা পাথর ছুঁড়তে থাকেন৷
বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে সরে গিয়েছে পুলিশ৷ বিভিন্ন ফুটেজ থেকে দেখা যাচ্ছে উত্তেজিতরা ছুটে যাচ্ছেন পুলিশকে মারতে৷ আর তাড়া খেয়ে পিছিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা৷
শুক্রবার সন্ধ্যায় অমৃতসরের ধোবিঘাটে দশহরা উৎসব পালনের সময় রাবণ পোড়ানোর দৃশ্য দেখার জন্য কয়েকশ’ মানুষ রেল লাইনের পাশে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সময় রেল লাইনের উপরে থাকা মানুষজনকে দ্রুত পিষে দিয়ে যায় দুরন্ত গতিতে থাকা ট্রেন। মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় বহু মানুষ। অভিশপ্ত ওই ট্রেনটির চালককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
The post #Amritsar: বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিশ পালিয়ে বাঁচল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EBIrnD
via IFTTT
Comments
Post a Comment