#Amritsar: পুলিশের মন্তব্যে বিপাকে পঞ্জাব প্রশাসন

অমৃতসর: দুর্ঘটনার তদন্তে নেমে রেলের দাবিকেই মান্যতা দিয়েছে পুলিশ। যার অর্থ পঞ্জাব রাজ্য প্রশাসনও অমৃতসর রেল দুর্ঘটনার জন্য আয়োজকদেরকেই দায়ী করছে।

দশেরায় রেল দুর্ঘটনা নিয়ে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা। যিনি দুর্ঘটনার অল্প সময় পরেই ঘটনাস্থলে গিয়েছিলেন। শুধু তাই নয়, রাজনীতি দূরে রেখে আহতদের চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়ার দাবি করেছিলেন।

দশেরার অনুষ্ঠান দেখতে রেল লাইনের উপর দাঁড়িয়েছিলেন বহু মানুষ। যাদের উপরে দিয়েই চলে যায় ছুটন্ত ট্রেন। যার জেরে প্রাণ হারিয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। জখমের সংখ্যা শতাধিক।

প্রথম থেকেই ওই ঘটনার জন্য আয়োজকদের কাঠগড়ায় তোলা হয়েছিল। স্থানীয় বাসিন্দা থেকে থেকে রেল কর্তৃপক্ষ সকলেই একই সুরে কথা বলেছিলেন। স্থানীয়দের দাবি ছিল ট্রেন আসার বিষয়ে আগাম সতর্কতা জারি করা দরকার ছিল আয়োজকদের। অন্যদিকে রেলের বক্তব্য ছিল, রেল লাইনের পাশে এত বড় অনুষ্ঠানের বিষয়ে কিছুই জানতো না রেল দফতর।

দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে গিয়েছিলেন অমৃতসরের পুলিশ কমিশনার এসএস শ্রীবাস্তব। এই ঘটনার জড়িত কোনও ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি। প্রাথমিক তদন্তের পরে কমিশনার জানিয়েছেন যে চৌরা বাজারের দশেরার অনুষ্ঠানের জন্য রেলের পক্ষ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি।

এই বিষয়টিকেই হাতিয়ার করেছে রেল মন্ত্রক। কমিশনারের মন্তব্যকেই পঞ্জাব রাজ্য প্রশাসনের অনুমোদিত বিবৃতি বলে দাবি করেছেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা। তাঁর কথায়, “আমি মনে করি যে অমৃতসর পুলিশ কমিশনারের বক্তব্যই রাজ্য সরকারের সরকারি বিবৃতি। কমিশনার বলে দিয়েছেন যে ওই অনুষ্ঠানের জন্য আমাদের(রেলের) থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি।”

ওই দশেরার অনুষ্ঠানের আয়োজক ছিল স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। যার মাথায় ছিলেন স্থানীয় কাউন্সিলর বিজয় মাদান। ঘটনার পর থেকে তিনি সপরিবারে গা-ঢাকা দিয়েছেন।

The post #Amritsar: পুলিশের মন্তব্যে বিপাকে পঞ্জাব প্রশাসন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q4CDst
via IFTTT

Comments