#Amritsar: মোমবাতি মিছিলে হাসছেন সিধু! ভাইরাল ছবিকে ঘিরে বাড়ছে ক্ষোভ
অমৃতসর: দশেরার রাতে অমৃতসরে হওয়া ট্রেন দুর্ঘটনায় বহুজনের প্রাণ যায়৷ আহতও হয় অনেকে৷ কিভাবে এমন একটি ঘটনা ঘটে গেল সে নিয়ে তদন্ত শুরুও হয়েছে৷ শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপ পর্ব৷ আর তারই মাঝে মঙ্গলবার সিধু তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন৷ দুর্ঘটনায় অনাথ হয়ে যাওয়া শিশু, পরিবারের পাশে দাঁড়াবেন তিনি৷ ওই সমস্ত শিশুদের দায়িত্ব নেবেন তিনি৷ তবে এখানেই শেষ নয়৷

নিহতদের উদ্দেশ্যে মোমবাতি মিছিলেও অংশগ্রহণ করেন তিনি৷ আর বিতর্কের শুরু সেখান থেকেই৷ কারণ এক হিন্দি সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় মোমবাতি হাতে মিছিলে হাসি মুখে তিনি৷ তাঁর এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷
পঞ্জাব কংগ্রেস অধ্যক্ষ সুনীল জাখড়ের সঙ্গে খোশমেজাজে তাঁর কথাবার্তার ছবিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া তেকে সংবাদ মাধ্যমে৷ আর যে উদ্দেশ্যে সিধু এই মিছিলে অংশগ্রহণ করেছেন, তা ভুলে কি করে হাসিমুখে গল্প করতে পারেন তাই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে অনেকেই৷

সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষের সুরে বলছে, অমৃতসর ট্রেন দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছেন সিধু৷ তিনি এই ঘটনায় কতটা মর্মাহত তা ছবিতেই স্পষ্ট৷ এখানে কোনও কমেডি শো হচ্ছে না৷ তাও তিনি হেসে চলেছেন!
The post #Amritsar: মোমবাতি মিছিলে হাসছেন সিধু! ভাইরাল ছবিকে ঘিরে বাড়ছে ক্ষোভ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Sav54r
via IFTTT
Comments
Post a Comment