ভারতের ভূখণ্ডে ঢুকে ফের হত্যালীলা চালাল পাকিস্তানের BAT বাহিনী
শ্রীনগর: ফের খুলল ‘নয়া পাকিস্তান’-এর মুখোশ। ভারতের সীমান্ত পেরিয়ে এসে ফের হামলা চালাল পাকিস্তানি সেনা। রবিবার দুপুরে সেই হামলায় মৃত্যু হয়েছে ভারতীয় সেনার তিন জওয়ানের। এদিন দুপুর ১ টা ৪৫ মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
পাক সেনার ‘বর্ডার অ্যাকশন টিম’ সেই হামলা চালিয়েছে বলেই জানা যাচ্ছে। সুত্রের খবর, পাক সীমান্তের ৫০ মিটার ভিতরে ঢুকে ওই হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনার পাল্টা হামলায় দুই পাক সেনা হত্যা করা সম্ভব হয়েছে বলেও জানা গিয়েছে।
শহিদ তিন জওয়ান হলেন, হাবিলদার কওশল কুমার, ল্যান্স নায়েক রজনীত সিং ও রাইফেলম্যান রজত কুমার বাসান। এরা নওশেরা, দোদা ও পালওয়ালার। এছাড়াও আহত হয়েছে সাম্বা সেক্টরের রাইফেলম্যান রাকেশ কুমার। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশিল বলে জানা গিয়েছে।
সেনার তরফে জানানো হয়েছে যুদ্ধের মত গোলা-বারুদ ছিল পাকিস্তানের ওই অনুপ্রবেশকারীদের হাতে।
কিছুদিন আগেই এক বিএসএফ জওয়ানকে নৃশংসভাবে হত্যা করেছিল ওই ব্যাট বাহিনী। তারা আরও বড়সড় হামলার ছক কষছে বলেও খবর এসেছিল ভারতের কাছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এবছরের শীত আসার আগেই সেই পরিকল্পনা সম্পূর্ণ করার ছক কষা হচ্ছে। একইসঙ্গে ৫০ জন পাক জওয়ান, লস্কর ও জয়েশ জঙ্গিকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এছাড়া অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে আরও ৮০ থেকে ৯০ জনকে ট্রেনিং দেওয়া হচ্ছে।
পাকিস্তানের সেনার এই বাহিনীর কাজই হল চরম নৃশংস ও বর্বর কাজ কর্ম করা। ভারতীয় সেনার উপর হত্যালীলা চালাতেই তৈরি করা হয়েছে পাকিস্তানি সেনার এই বিশেষ বাহিনী BAT (Border Action Team). ২০১৩ সালে প্রথম নজরে আসে পাক সেনার এই বিশেষ টিম। চূড়ান্ত প্রশিক্ষণ দিয়ে বেশ কিছু সন্ত্রাসবাদীকে এই বাহিনীতে কাজে লাগায় পাকিস্তান। ভারতের মার্কোস ও ব্ল্যাক ক্যাটের কাছে যেসব অস্ত্র রয়েছে সবরকম অস্ত্রই ব্যবহার করে BAT.
পাক সেনার এই বাহিনীকে সম্পূর্ণভাবে সাহায্য করে আইএসআই। সব ধরনের নৃশংস কাজ করার ট্রেনিং দেওয়া হয় এদের। ধড় থেকে মুণ্ড আলাদা কিভাবে করতে হয় সেটাও শেখানো হয়। এমনকি কাঁচা মাংস খাওয়ার প্রশিক্ষণও পায় এরা। BAT যখন ভারতের সীমান্তের ভিতরে প্রবেশ করে তখন, তাদের কাছে থাকে স্যাটেলাইট ফোন, এনার্জি ফুট ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র।
বেশ কয়েকবার এই ধরনের হত্যালীলা চালিয়েছে পাক সেনা। যদিও এই বাহিনীর কথা অস্বীকার করে পাকিস্তান। কার্গিল যুদ্ধের সময় ক্যাপ্টেন সৌরভ কালিয়ার বিকৃত দেহ ভারতে পাঠায় পাকিস্তান। ২০১৬ তেও মাচিল সেক্টরের কাছে ভারতীয় জওয়ান মনদীপ সিং-কে হত্যা করে তাঁর মুণ্ডচ্ছেদ করে নিয়ে যায় জওয়ানেরা।
The post ভারতের ভূখণ্ডে ঢুকে ফের হত্যালীলা চালাল পাকিস্তানের BAT বাহিনী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PjMhWI
via IFTTT
Comments
Post a Comment